@mmcreation000: কীভাবে বুঝবেন, আপনি একটা মিথ‍্যা ভালোবাসার সম্পর্কে জড়ায়া আছেন? একটা জিনিস মনে রাখবেন। এই যুগে ভালোবাসার অভাব নাই। আবার অভিনয়ের জ‍ন‍্য সেরা এমন মানুষেরও অভাব নাই। চারদিকে সুযোগসন্ধানী মানুষ। কেউ আপনার সৌন্দর্যের জন্য আসে। কেউ টাকার জন্য আসে। কেউ একাকীত্বের সুযোগ নেয়। আবার কেউ শুধু নিজের সময় কাটানোর জন্য আপনার জীবনে আসে। তাই শুধু “আমি তোমাকে ভালোবাসি” শুনে সম্পর্কে জড়াবেন না। মানুষ কী বলে, তার চেয়ে বেশি গুরুত্ব দিবেন মানুষ কী করে। যদি দেখেন, মানুষটা শুধু প্রয়োজনের সময় আপনার খোঁজ নেয়, তাহলে সতর্ক হন। আপনার মন খারাপ থাকলে সে ব্যস্ত। আপনার সমস্যা হলে ফোন বন্ধ। কিন্তু তার দরকার পড়লেই আপনি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। একটা জিনিস মনে রাখবেন। ভালোবাসা সুবিধা নেওয়ার সম্পর্ক না। ভালোবাসা হলো দায়িত্ব ভাগ করে নেওয়ার সম্পর্ক। যে শুধু আপনার কাছ থেকে নিতে জানে, সে ভালোবাসতে আসে না। সে ব্যবহার করতে আসে। যদি দেখেন, মানুষটা বারবার মিথ্যা বলে, তাহলে দুইবার ভাববেন। আজ একটা মিথ্যা। কাল আরেকটা। ধরা পড়লে নতুন অজুহাত। তারপর ক্ষমা চাওয়া। তারপর আবার একই কাজ। মনে রাখবেন, একদিনে কোনো সম্পর্ক ভাঙে না। সম্পর্ক ভাঙা শুরু হয় যেদিন বিশ্বাস ভাঙা শুরু হয়। বিশ্বাস চলে গেলে ভালোবাসা শুধু মুখের কথায় বেঁচে থাকে। যদি দেখেন, আপনাকে সব সময় লুকিয়ে রাখা হয়, তাহলে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন। বন্ধুরা জানে না। পরিবার জানে না। ভবিষ্যতের কথা উঠলেই প্রসঙ্গ বদলে যায়। বারবার বলা হয়, “আরেকটু সময় দেন।” কিছু সম্পর্ক সময়ের কারণে গোপন থাকতে পারে। কিন্তু বছরের পর বছর লুকিয়ে রাখা কখনো স্বাভাবিক না। যে মানুষ আপনাকে নিজের ভবিষ্যতে দেখে, সে আপনাকে নিজের পরিচয় হিসাবেও মেনে নিতে ভয় পায় না। যদি দেখেন, আপনার বাউন্ডারির কোনো মূল্য তার কাছে নাই, তাহলে সম্পর্কটা নিয়ে নতুন করে ভাবেন। আপনি না বলছেন। তারপরও চাপ দিচ্ছে। যেটা আপনাকে কষ্ট দেয়, সেটাই বারবার করছে। আপনার অস্বস্তিকে গুরুত্বই দিচ্ছে না। একটা জিনিস মনে রাখবেন। যে মানুষ আপনার সীমারেখাকে সম্মান করে না, সে একদিন আপনাকেও সম্মান করবে না। যদি দেখেন, সম্পর্কটা বাঁচানোর চেষ্টা সব সময় আপনাকেই করতে হয়, তাহলে নিজেকে একটা প্রশ্ন করেন। আপনিই ফোন দিচ্ছেন। আপনিই ক্ষমা চাইছেন। আপনিই মানিয়ে নিচ্ছেন। আপনিই কাঁদছেন। আর অন্য মানুষটা একই ভুল বারবার করেই যাচ্ছে। মনে রাখবেন, একটা সম্পর্ক দুইজন মানুষ মিলে টিকিয়ে রাখে। একজন মানুষ একা কোনো সম্পর্ক বাঁচাতে পারে না। যদি দেখেন, মানুষটা অন্য নারী বা পুরুষের প্রতি সব সময় অস্বাভাবিক আগ্রহ দেখায়, তাহলে নিজের চোখকে অবিশ্বাস করবেন না। প্রতিটা পোস্টে ফ্লার্টিং। অন‍্যের ইনবক্সে লুতুপুতু করার অভ্যাস। সুযোগ পেলেই অন্য মানুষের অ‍্যাটেনশন খোঁজা। এগুলোকে ছোট বিষয় ভেবে এড়িয়ে যাবেন না। মানুষ তার অভ্যাস খুব সহজে বদলায় না। যে আজ সীমা মানে না, কালও সীমা মানবে না। আরেকটা জিনিস সব সময় মনে রাখবেন। ভালোবাসার পরে যদি দেখেন আপনার মানসিক শান্তি কমে গেছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, নিজের মূল্য নিয়েই সন্দেহ শুরু হয়েছে, তাহলে সম্পর্কটা নিয়ে গুরুত্ব দিয়ে ভাবার সময় এসেছে। সত্যিকারের ভালোবাসা মানুষকে ভেঙে দেয় না। নিরাপদ অনুভব করায়। নিজের সেরা ভার্সন হতে সাহায্য করে। ফেইক লাভ আপনাকে তিলে তিলে শেষ করে দিতে শুরু করে। সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটা বলছি… ফেইক ভালোবাসা শুরুতে খুব মিষ্টি লাগে। কারণ, অভিনয় সব সময় বাস্তবতার চেয়ে সুন্দর হয়। কিন্তু সময় যত যায়, মুখোশ তত খুলতে থাকে। তাই শুধু কথায় বিশ্বাস করবেন না। সময় নিয়ে মানুষটাকে পর্যবেক্ষণ করেন। মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসা মুখে প্রমাণ হয় না। আচরণে প্রমাণ হয়। আর যে সম্পর্ক আপনার আত্মসম্মান, মানসিক শান্তি আর ভবিষ্যৎ কেড়ে নেয়, সেই সম্পর্ককে রিয়েল লাভ ভেবে বোকার স্বর্গে আর বসবাস কইরেন না। বাঁশ খাওয়ার সাইজ বড় হওয়ার আগেই সতর্ক হন।

Meherima ♥️ Mafuan
Meherima ♥️ Mafuan
Open In TikTok:
Region: BD
Friday 18 September 2026 03:34:30 GMT
4443
182
6
11

Music

Download

Comments

intesar231
🌈 :
❤️❤️❤️
2026-09-19 06:58:15
0
user712654180
MD Shakil :
🌸❤️
2026-09-18 18:57:19
0
juiafrin107
🥰❤️ধ্বংসবতী❤️🥰 :
🥰🥰🥰
2026-09-18 06:14:36
0
md.nanny.khan
Md Nanny khan :
😂😂😂
2026-09-18 04:38:09
1
To see more videos from user @mmcreation000, please go to the Tikwm homepage.

Other Videos


About