@mohammadnur770: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল বেলা দুইটার দিকে ইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তোয়ালে, ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিক্যাল গাউন তৈরির কারখানা। কারখানা ভবনটি সাততলার। দুটি কারখানার গুদামই সাততলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন ছড়িয়ে পড়ে সাততলার পুরো ভবনটিতেই। থেমে থেমে কারখানাটির ভেতরে ছোট আকারে বিস্ফোরণের শব্দ শোনা যায় রাতে। আল্লাহর অশেষ রহমতে আগুন নিয়ন্ত্রণে আসে সাড়ে ১৭ ঘন্টা পর। যেহেতু ফ্যাক্টরির মধ্যে অনেক দাহ্য পদার্থ ছিল তার জন্য আগুন অনেক বেশি বেগ পায়। যার জন্য ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটের জন্য আগুন নিয়ন্ত্রণ করা অনেকটা কষ্টসাধ্য ছিল। কোনো নিহতের সংবাদ পাওয়া যায় নি। ফ্যাক্টরি মালিক বললেন তারা শ্রমিকদের যথাযথ সময়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পেরেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পর ১০০০+ লোক বেকার হয়ে যাবে। যেহেতু সব পুড়ে ছাই হয়ে গেছে।