অচেনা মানুষ :
এখনো তোমার কথা মনে হলেই চুপচাপ তোমার ছবিটা দেখি। জানো, তোমাকে দেখার এই অভ্যাসটা এখনো বদলাতে পারিনি। একসময় তোমাকে সামনে থেকে দেখার জন্য কত অজুহাত খুঁজতাম, কত অপেক্ষা করতাম-আর আজ তোমাকে সরাসরি দেখার ভাগ্যটুকুও আমার নেই।
তাই যখন খুব বেশি মনে পড়ে, তখন তোমার ছবিটাই আমার কাছে তোমার হয়ে ওঠে। ছবিটার দিকে তাকিয়ে মনে হয়, তুমি হয়তো ঠিক আমার সামনেই আছো; তোমার চোখের দিকে তাকিয়ে জমে থাকা কথাগুলো বলছি, অথচ বাস্তবতা বড় নির্মম-ছবিটা শুধু নীরবে তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয় না।😥
তোমাকে তো আর ছুঁতে পারি না, কাছে বসে দেখতে পারি না, হঠাৎ করে তোমার সামনে দাঁড়িয়ে তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে পারি না। আমার ভাগ্যে এখন শুধু দূর থেকে তোমাকে মনে করা, তোমার ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলা আর নিজের মনকে বোঝানো -কিছু মানুষকে ভালোবাসা যায়, সারাজীবন মনে রাখা যায়, কিন্তু ভাগ্যে পাওয়া যায় না।
তবুও তোমার ছবিটা মুছে ফেলতে পারি না। কারণ ছবিটা মুছে ফেললে হয়তো ফোনের গ্যালারি থেকে তুমি হারিয়ে যাবে, কিন্তু আমার বুকের ভেতর থেকে তো আর হারাবে না। তুমি নেই আমার পাশে, নেই আমার চোখের সামনে —তবুও আমার প্রতিটি নিঃশব্দ রাতে, প্রতিটি দীর্ঘশ্বাসে ঠিক আগের মতোই বয়ে গেছো..!😥
2026-09-19 14:13:39