@moumitasalim: হাতিরপুল সেশন এর অনেকগুলো গানের মধ্যে ‘আমি দৌড়ে দৌড়ে বেড়াই’ গানটা আমার অন্যরকম পছন্দের। গানটা শুরু এই লাইনে- ‘আমি দৌড়ে দৌড়ে দৌড়ে বেড়াই হারিয়ে ফেলি প্রিয় মুখটাই’ আমরা জীবনের কূল-কিনারা খুঁজতে গিয়ে চারদিকে যেভাবে ছুটে বেড়াই, একটা রেসের মধ্যে ঢুকে যাই, সিদ্ধান্তহীনতায় ভুগি, সেই দৌড়ের মধ্যে কখন যে আমাদের প্রিয় মানুষগুলো থেকে দূরে সরে যাই, টেরই পাই না। জীবনটা গুছাতে গিয়ে কখনো কখনো জীবনেই যাদের সবচেয়ে বেশি দরকার, তাদেরই হারিয়ে ফেলি। তারপর হঠাৎ মনে হয়, 'তুমি কেমন আছো জানতে ইচ্ছা হয় তুমি এখনও কী সময় অসময় উলটে ফেলো তোমার এস্ট্রেটাই’ যে মানুষটার খবর নেওয়া একসময় খুব স্বাভাবিক ছিল, ব্যস্ততার মধ্যে তার কথাই হয়তো ভুলে যাই। তারপর কোনো একসময় হঠাৎ জানতে ইচ্ছা করে, সে কেমন আছে? এখনও কি আগের মতোই আছে? আর তখনই আসে,' তুমি আর একটা গান শোনাও না আমার খুব বেশি নেই যে সময়’ এখানে আমার মনে হয়, এটা শুধু একটা গান শোনানোর আবদার না। বরং এতদিন পর সেই পরিচিত মানুষটার কাছে ফিরে আসার একটা তাড়া। কারণ সময় যে খুব বেশি নেই, সেটা হয়তো তখনই সবচেয়ে বেশি বোঝা যায়, যখন বুঝতে পারি অনেকটা সময় আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি। তারপর,'আমি খুঁজে খুঁজে খুঁজে ফিরি ক্যানো মন জুড়ে এত হাহাকার’ যখন রিয়েলাইজেশনটা আসে, তখন শুরু হয় খুঁজে ফেরার পালা। কী হারিয়েছি, কেন এত শূন্যতা, কেন মনজুড়ে এত হাহাকার, তার উত্তর খুঁজতে থাকি। এতদিনের ব্যস্ততা আর দৌড় থেমে গেলে ভেতরের এই শূন্যতাটাই হয়তো সবচেয়ে বেশি চোখে পড়ে। আর এই জায়গায় এসে লাইন দুটো আমাকে খুব বেশি ভাবায়, 'আমি কোথাও রাখিনি কোনো ঠাঁই তাই হারিয়ে ফেলেছি জীবন’ আমরা সবকিছুর জন্য জায়গা বানাতে গিয়ে হয়তো আসলে জীবনের জন্যই কোনো জায়গা রাখি না। কাজের জন্য, ভবিষ্যতের জন্য, ভালো কিছু পাওয়ার জন্য ছুটতে থাকি। কিন্তু প্রিয় মানুষ, সম্পর্ক, নিজের শান্তি, এসবকে পরে রাখি। আর সেই ‘পরে’ আসতে আসতেই কখন যে জীবনটা পার হয়ে যায়, বুঝতেও পারি না। তাই শেষে আবার সেই আবদার, 'তুমি আর একটা গান শোনাও না সেরে উঠুক মনের অসুখটাই’ এখানে এসে মনে হয়, এতকিছুর পর মানুষটা আর খুব বেশি কিছু চাইছে না। সে শুধু ফিরে যেতে চাইছে সেই পরিচিত ভালোবাসার জায়গাটায়। একটু আদর, একটু আবদার, একটা পরিচিত কণ্ঠ, হয়তো এতটুকুই এখন মনের অসুখ সারানোর জন্য যথেষ্ট। আমার কাছে গানটা তাই শুধু কাউকে হারানোর গান না। এটা জীবনের দৌড়ে ছুটতে ছুটতে নিজের মানুষ, নিজের শান্তি, এমনকি নিজের জীবনটাকেই হারিয়ে ফেলার একটা গল্প। আমরা জীবনের কূল-কিনারা খুঁজতে গিয়ে কতদূর ছুটবো জানি না। শুধু মাঝে মাঝে থেমে পেছনে তাকানো দরকার, আমাদের এই দৌড়ের মধ্যে প্রিয় মুখগুলো ঠিক কতটা দূরে চলে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত হয়তো সবচেয়ে বড় আফসোসটা হবে, জীবনটা গুছাতে গুছাতে আমরা জীবনটাকেই যেন হারিয়ে না ফেলি।

_moumita
_moumita
Open In TikTok:
Region: BD
Friday 18 September 2026 10:09:29 GMT
507
10
0
1

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @moumitasalim, please go to the Tikwm homepage.

Other Videos


About