@sylhetti.fuya18: একজন থেকে শুরু, এখন বাংলাদেশ দলে একের পর এক প্রবাসী প্রতিভা! শুরুটা করেছিলেন জামাল ভূঁইয়া। ডেনমার্ক থেকে এসে বাংলাদেশের জার্সি গায়ে তুলে নতুন একটা পথ দেখিয়েছিলেন। 🇩🇰➡️🇧🇩 এরপর তারিক কাজী—বিদেশে বেড়ে ওঠা আরও এক ফুটবলার এলেন লাল-সবুজের হয়ে খেলতে। তবে বাংলাদেশ ফুটবলে বড় পরিবর্তনের আলোচনায় সবচেয়ে বেশি যে নামটি আসে, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। হামজার পর যেন পথটা আরও বড় হয়েছে। শামিত শোম, ফাহামিদুল ইসলাম, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা—এক এক করে প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা যুক্ত হচ্ছেন বাংলাদেশের ফুটবলের সঙ্গে। 🇧🇩 আর আসন্ন আসিয়ান কাপ ২০২৬-এর স্কোয়াডে জায়গা পেয়েছেন ৯ জন বাংলাদেশি বংশোদ্ভূত/অরিজিন ফুটবলার! জামাল থেকে হামজা—হামজা থেকে আরও অনেক নতুন মুখ। বাংলাদেশ ফুটবলে যেন ধীরে ধীরে তৈরি হচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রতিভাদের এক নতুন সেতুবন্ধন। #Bangladesh #bangladeshfootballteam⚽🇧🇩