তোমারে না অনেক। কিছু কইতে মনে চায়। কিন্তু প্রতিবারই কইতে গিয়া গলা চাইপা ধরি, কইতে পারিনা। অধিকারহীনতায়' ভুগি, কারণ তুমি তো আমারে কোনদিন আমার কও নাই
তাইলে কিসের জোরে বলতাম, তুমি কষ্ট দিচ্ছ কিসের জোরে বলতাম, তুমি ছাড়া আমার রাইত কাটেনা তাই নিজের কষ্টটা চেপে গিলে নিছি। আমার এই না কইতে পারা, নিঃশ্বাসের ভার এহন আমার বুকেই পাহাড় হইয়া আকাশ ছুঁয়ে,
আমি হতাশার চোখ দুই টা আকাশে মেলি। আকাশের মালিকের লগে, অনগল কথা কই, কত কথা জমাই আকাশের বুকে তিনি দেখেন শুনেন জানেন, তবুও নীরব থাকেন।
কখনো আবার একলা ঘরে নিজের ছায়ারে প্রশ্ন কইরা বসি উত্তর আসে না। কি জানো তো অধিকার ছাড়া না ভালোবাসা প্রকাশ করা যায়। না দুঃখ
আর এই গুমরে মরার নীরবতার আড়ালে আমার ভালোবাসা লুকাইয়া আছে, ঠিক এই বুকের বা পাশে, যেইখানে অধিকার না পাইয়াও তোমার নামটা আগলাইয়া রাখে।
জানি আমি এই অধিকারহীনতার কষ্টটা তোমারে কোনদিন ছুইবোনা। এই অধিকারহীনতা'
কেবলই আমার..!🥹😔