@wasim.miya34: পৃথিবীতে আমাকে দুর্বল করে দেওয়ার মতো কত কিছুই না ছিলো-কিছু মায়াবী কথা ছিলো, কিছু সুন্দর মুখ ছিলো, কিছু মুহূর্ত ছিলো যেগুলো চাইলে আমাকে থামিয়ে দিতে পারতো। অথচ আমি কোথাও থামিনি। আমি হেঁটে গিয়েছি হাজারো সৌন্দর্যের পাশ দিয়ে, এড়িয়ে গিয়েছি হাজারো মুগ্ধতার হাতছানি। কিন্তু তোমার কাছে এসে, তোমার সেই দুটি চোখের সামনে দাঁড়িয়ে কেন যেন আমার সমস্ত পথ শেষ হয়ে গেল। তোমার চোখে এমন কিছু ছিলো, যা কোনো ভাষায় লেখা ছিলো না, অথচ আমি সব পড়ে ফেলেছিলাম। সেখানে হয়তো কোনো প্রতিশ্রুতি ছিলো না, তবুও আমি ভবিষ্যৎ দেখেছিলাম; কোনো অধিকার ছিলো না, তবুও নিজেকে তোমার ভেবে নিয়েছিলাম। তোমার চোখ দুটো আমার হৃদয়কে দুর্বল করেনি শুধু, আমার ভেতরে এতদিন ধরে শক্ত হয়ে থাকা সমস্ত দেয়াল এক নিমিষেই ভেঙে দিয়েছিল। আমি জানি না, মানুষ কীভাবে শুধু দুটি চোখের দিকে তাকিয়ে তার সমস্ত পৃথিবী ভুলে যেতে পারে! কিন্তু তোমার চোখের দিকে তাকানোর পর আমি বুঝেছি, কিছু মায়া মানুষকে ধীরে ধীরে বন্দি করে না-কিছু মায়া এক মুহূর্তেই মানুষের সমস্ত স্বাধীনতা কেড়ে নেয়। তোমার চোখের গভীরে আমি যতবার হারিয়েছি, ততবার নিজেকে নতুন করে খুঁজতে চেয়েছি; কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রতিবারই নিজেকে তোমার মাঝেই খুঁজে পেয়েছি। তোমার চোখের সেই নীরব ভাষা আমার সমস্ত যুক্তিকে হার মানিয়েছে, আমার সমস্ত শক্তিকে অসহায় করে দিয়েছে। পৃথিবীর কাছে আমি যতই শক্ত থাকার অভিনয় করি না কেন, তোমার চোখের সামনে এলেই আমি সেই মানুষটা হয়ে যাই, যার কাছে নিজের হৃদয়টুকু লুকিয়ে রাখার কোনো ক্ষমতাই নেই। হয়তো তুমি আমার হবে না, হয়তো তোমার চোখে আমার জন্য কোনো গল্প লেখা লেখা হবে না, তবুও আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিপজ্জনক ভুল যদি কিছু থেকে থাকে, তবে সেটি হলো তোমার চোখের দিকে তাকানো। কারণ আমি সেখানে শুধু সৌন্দর্য দেখিনি, আমি দেখেছিলাম আমার সমস্ত অনুভূতির শেষ ঠিকানা। আমার হৃদয় দুর্বল করার অনেক কিছুই ছিলো, অথচ আমি সবকিছু পেরিয়ে এসে তোমার চোখের কাছেই থেমে গেলাম-কারণ পৃথিবীর হাজারো মায়া আমাকে স্পর্শ করতে পারেনি, কিন্তু তোমার দুটি চোখ নিঃশব্দে আমার পুরো পৃথিবীটাকেই নিজের করে নিয়েছিল। এখন চাইলে তুমি দূরে চলে যেতে পারো, চাইলে আমাকে ভুলেও যেতে পারো; কিন্তু আমার হৃদয়ের যে অংশটা একদিন তোমার চোখের কাছে থেমে গিয়েছিল, সে অংশটা আজও জানে না-তোমাকে ছাড়া আর কোথায় গিয়ে থামতে হয়....!

ব্যার্থ লেখক..😓
ব্যার্থ লেখক..😓
Open In TikTok:
Region: MY
Saturday 19 September 2026 04:47:04 GMT
36765
2055
34
138

Music

Download

Comments

r.akib049
༒☠𝕽_𝖆_𝖐_𝖎_𝖇☠༒ :
ভাই ক্যাপশন টা দেয়া জাবে🥹🙏
2026-09-19 08:54:06
2
khatgolap013
Misti Konna :
গানটা ভালো লাগে অনেক
2026-09-19 07:08:58
3
md.alif29807
MD Alif :
বাতাসের দোষ দিয়ে কি লাভ, যেখানে আমার ঘড়ের খুঁটিই শক্ত ছিলো না...!😅💔
2026-09-19 15:59:22
1
aponislam1256
APON ISLAM :
হাঁটতে হাঁটতে জীবনের এক মোড়ে এসে.. পা দুটো থেমে গেল, দেখলাম একটা পুরোনো দোকান, সাইনবোর্ডে লেখা, এখানে শান্তি বিক্রি হয়, আমি অবাক হয়ে ভেতরে গেলাম। জিজ্ঞেস করলাম, "ভাই, শান্তির দাম কত... দোকানদার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললো, "কোন শান্তিটা নিতে চান আপনি, টাকার শান্তি.? বাড়ির শান্তি.? ঘুমের শান্তি.? বলুন কোনটা দেবো... আমি একটু থেমে বললাম, "মনের শান্তিটা দিন, অনেকদিন ঘুমাই না, অনেকদিন নিজের ভেতরে শান্তি পাই না, দোকানদার তখন দীর্ঘশ্বাস ফেলে বললো, "সব শান্তিই দিতে পারবো, টাকার শান্তি আছে, ঘুমের ওষুধও আছে... কিন্তু মনের শান্তিটা বিক্রির জন্য না... ওটা বাজারে পাওয়া যায় না, ওটা মানুষকে নিজেকেই বানিয়ে নিতে হয় কাউকে ক্ষমা করে দিয়ে, কারো থেকে দূরে সরে গিয়ে, আর নিজেকে একটু ভালোবেসে... যেদিন মানুষ এটা বুঝে যাবে, সেদিন আর কোনো দোকানেই শান্তি খুঁজতে হবে নাা..!?
2026-09-20 16:24:05
0
sk..sohag.khan28
꧁§ SK.SOHAG KHAN.. ༻§꧂ :
জীবনে এমন কিছু মানুষ চাই, যাদের সামনে নিজের অনুভূতিগুলো লুকাতে হবে না। যাদের কাছে হাসির পাশাপাশি নিজের কষ্টটাও বলা যাবে, কোনো ভয় ছাড়া। এমন কিছু সম্পর্ক চাই, যেখানে ভুল হলে বোঝাপড়া হবে, অভিমান হলে কথা হবে, আর দূরত্ব তৈরি হলে দুজনেই সেটা কমানোর চেষ্টা করবে। কারণ এখন বুঝি, মানুষের ভিড়ে থাকা আর সত্যিকারের আপন মানুষ থাকা এক জিনিস নয়। অনেক মানুষ পাশে থেকেও দূরের হয়ে যায়, আবার কেউ দূরে থেকেও মনের খুব কাছের থাকে। তাই এখন সংখ্যায় নয়, সম্পর্কের সত্যতায় বিশ্বাস করি। যে মানুষটা আমার নীরবতাও বুঝবে, তাকেই জীবনের গল্পে পাশে চাই। 🤍🌸
2026-09-19 06:06:42
1
lx.shovo.vai.123
🖤༺মাতাল কবি༻জয় মাতাল 😅💔🍁 :
জয় মাতাল 😅😅
2026-09-19 14:08:23
1
nurislam.nahid05
Nurislam Nahid :
গল্প টা আমার জীবনের সঙ্গে একদম মিলে গেছে
2026-09-19 12:28:59
1
mrshah8139
sheikh siam :
2026-09-19 05:35:47
1
ayshasiddika9999
হুমাইরা জান্নাত :
🥰
2026-09-20 05:25:11
0
androrubel
💥≛⃝SR🐼Rubel🇧🇩🇸🇦 :
__অতিরিক্ত বিশ্বাস ক্ষতিকর-!💚🌻
2026-09-19 18:04:32
0
kawsarkawsar2961
শহরটা মিথ্যে ভালোবাসাই ভরা :
2026-09-19 06:02:19
0
khabokotha646665
[🌷কাব্য কথা🌷] :
ALOMGIR HOSSAIN আমার কোন পূর্ণতা নেই যতটুক দিয়েই শুরু ততটুকুরই শিরোনাম , গল্পটা শুধু একটা যাত্রা..!!💔💘
2026-09-19 15:52:50
1
user9637909347359
🥹কপাল,, পোড়া, মেয়ে,😭 :
কিছু ওই না
2026-09-19 04:52:06
1
badondos2026
(( রোমান্টিক ভিডিও )) :
এত কষ্ট কিসের আপনার মনে!!!😭😭😭😭!!! বন্ধু কষ্ট পাবেন না আজকাল ভালোবাসা পুরোটাই মিথ্যে কথা!¡!!💔💔💔💔💔 তাই অন্যের জন্য নিজেকে কষ্ট দিবেন না 🙂🙂🙂''''¡!!!"!!!! সব সময় হাসি খুশিতে থাকবেন '''!'!'!'!'! আজকাল ভালোবাসা পুরোটাই মিথ্যা!!!💗💗💗💗!!!!!!🥀🥀🥀🥀🥀🥀!!!!💔💔💔💔💔!!😭😭😭😭😭,,,, হঠাৎ করে আসে তারপর পাখির মতন উড়ে যায় এটাকে বলে চল না!!!! সময় পেলে আমার আইডিতে ঘুরে যাবেন'"'"!"'!!!!😔😔😔🤟.??? 😭😭😭😭😭😭😭😓😓😓😓🥹🥹🥹🥹🥹😭😭😭😭😓😓😓😓😓🥹🥹🥹🥹🥹🥹🥹💔💔💔💔💔💔💔💔🤔🤔🤔🤔🤔🤔
2026-09-19 10:33:50
0
.1111111111405
পাশে থাকলেই কি সবায় আপন হয় 🥺 :
😳😳😳
2026-09-19 04:50:18
1
jisan.ali712
JISAN😥🥺💯💥🫂 Me:?💔 :
🥺🥺🥺
2026-09-19 04:54:30
1
user5526001010887
😊😊রাত জাগা পাখি অ😊😊 :
😥😥😥
2026-09-19 19:41:09
0
ruhul.amin12331
Rayhan :
[Kiss drop][Kiss drop][Kiss drop]
2026-09-20 14:16:30
0
skrajuchand
Sk Raju :
🥰🥰🥰
2026-09-20 17:24:24
0
hhhhhhhhhhhhphon
🎀 piash 🎀 :
😭😭😭
2026-09-19 16:12:07
0
asimdeuri0
Asim Deuri 🇲🇾❤️🇧🇩 :
@shuk Tara ☺️☺️বলো
2026-09-19 17:21:34
0
j.j08262
❤️❤️🌹Jশূন্য জীবনJ🌹❤️❤️ :
😭😭😭
2026-09-19 14:16:58
0
j.j08262
❤️❤️🌹Jশূন্য জীবনJ🌹❤️❤️ :
🥰🥰🥰
2026-09-19 14:16:52
0
md.ashik1283
সিঙ্গাপুর প্রবাসি🇸🇬🇸🇬🇸🇬 :
😔😔😔
2026-09-19 14:14:07
0
shifa.islam608
Sepon Islam ❤️‍🩹❤️‍🩹🥰🥰👍 :
🥰🥰🥰😢
2026-09-19 05:32:00
0
To see more videos from user @wasim.miya34, please go to the Tikwm homepage.

Other Videos


About