Anower Hussion :
@🥹💔. EMON.KHAN.💔🥹:পৃথিবীতে ভালোবাসার উপরে আর কোনো কিছু নেই। ভালোবাসার মানুষ পাশে থাকলে মানুষ সব করতে পারে, সব। জীবনের সব দুঃখ—কষ্টে মানুষ ঠিক তখনই সাহস এবং ভরসা পায়, যখন তার ভালোবাসার মানুষ পাশে থাকে, হাত দুটো খুব শক্ত করে ধরে রাখে।
একমাত্র ভালোবাসা পেলেই মানুষ বিশ্ব জয় করতে পারে৷ আপনি যখন জীবনের সবচাইতে কঠিন সময় পার করছেন, ঠিক সেই মূহুর্তে আপনার ভালোবাসার মানুষটা আপনার পাশে থাকলে অনায়াসে জীবনের সব কঠিন সময় পার করতে পারবেন।
ভালোবাসা পাওয়ার জন্য মানুষ অনেককিছুই করে। নিজের জীবন বাজি রাখে, সম্বল হারিয়ে নিঃস্ব হতেও কখনো দ্বিধা করে না। পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষই ভালোবাসা চায়। কেননা একমাত্র ভালোবাসা মানুষের কঠিন পথকে সহজ করে দেয়।
জীবন যুদ্ধে মানুষ তখনই ক্লান্ত হয়, যখন সে কারো ভালোবাসা পায় না৷ জীবনের সবচাইতে কঠিন সময়ে ভালোবাসার মানুষের নাগাল পায় না৷ ভালোবাসার মানুষ পাশে থাকলে সব কঠিন পরিস্থিতির সাথেও মানুষ লড়াই করতে পারে।
জীবনের সব পরিস্থিতিতে ভালোবাসার মানুষ পাশে থাকাটা জরুরী। মানুষের জীবনের সফলতার ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা রাখে, ভালোবাসার মানুষের দেয়া ভালোবাসা, ভরসা, যত্ন, এবং তার দেয়া সময়।
ভালোবাসার মানুষ পাশে থাকা মানে, পুরো পৃথিবী হাতের মুঠোয় থাকা। আজ যাকে ভালোবেসেও আপনি যার ভালোবাসা না পেয়ে জীবনের সব রং হারিয়ে বসে আছেন, সে মানুষটার ভালোবাসা পেলে আপনার জীবন কিন্তু আরও সহজ হতো। ভালোবাসার মানুষের সংস্পর্শে থেকে, মানুষটার পাশে থেকে আপনি যতটা সাহস পাবেন, ততটা সাহস একা একা কস্মিনকালেও পাবেন না।
এজন্যই ভালোবাসা সবসময় মানুষের কাছে সাধনার বিষয়। যারা পায়, তারা পুরো পৃথিবী জয় করে নেয়। আর যারা পায় না, জীবনভর তাদের আফসোস আর আক্ষেপের কোনো শেষ থাকে না!
2026-09-20 13:23:31