@nazmul.0155: ছেলেটার বয়স মাত্র ১৩ বছর! 💔 নাম—অপ্রতিম। বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল। কিন্তু সেই বের হওয়াটাই যে তার শেষ বের হওয়া হবে—কে জানত! সন্তান বাসায় না ফেরায় একজন মা গতকাল থেকে শুধু আকুতি জানিয়েছেন— “আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন।” কিন্তু শেষ পর্যন্ত অপ্রতিম আর ফিরল না… ফিরল তার নিথর দেহ। 💔 একটা আইফোনের জন্য যদি সত্যিই একটি শিশুকে জীবন দিতে হয়— তাহলে প্রশ্নটা শুধু অপ্রতিমের মায়ের নয়, প্রশ্নটা আমাদের সবার নিরাপত্তার। একটা আইফোন আবার কেনা যায়, কিন্তু অপ্রতিমকে কি তার মা আর কোনোদিন ফিরে পাবেন? আজ একটি পরিবার সন্তান হারিয়েছে। একজন মা হারিয়েছেন তার পুরো পৃথিবী। আর কত অপ্রতিম হারালে আমরা নিরাপদ হবো? 💔 এটাই বাংলাদেশ। এটাই বাংলাদেশের নিরাপত্তা। 🇧🇩#foryou #fyp #viral #fypシ゚viral #bdtiktokofficial🇧🇩