@mnews1971: গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্টপেইড মিটার ফেরতের দাবিতে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ! রাজশাহীর গোদাগাড়ীতে গ্রাহক শোষণ ও হয়রানি বন্ধ এবং গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল করে পূর্বের পোস্টপেইড মিটার ফিরিয়ে আনার দাবিতে এক বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ গেট থেকে মশাল মিছিলটি শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় উপজেলা পরিষদ গেটে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবন্ধী সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন:অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস (সভাপতি, নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ী ও যুগ্ম আহ্বায়ক, বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি)গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম অহিদ,সানমুন মধু ও সুমন আলী (সদস্য, নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি) সহ আরও অনেকে।আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো হলো:১. গ্রাহক শোষণ ও হয়রানি বন্ধ করে গণবিরোধী প্রিপেইড মিটার অবিলম্বে বাতিল করতে হবে।২. পূর্বের ন্যায় পোস্টপেইড মিটার ফিরিয়ে দিতে হবে।৩. সাশ্রয়ী মূল্যে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণের সকল প্রকার তৎপরতা বন্ধ করতে হবে।. বিদ্যুৎ সংকটের স্থায়ী ও জনবান্ধব সমাধান নিশ্চিত করতে হবে।বিদ্যুৎ খাতের অতীত ও বর্তমান দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। বিদ্যুৎ গ্রাহকদের নামে দায়েরকৃত সকল হয়রানি ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।সমাবেশে বক্তারা বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন ভোগান্তির চিত্র তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং হুশিয়ারি দিয়ে বলেন— সাধারণ মানুষের পকেট কাটার এই প্রিপেইড মিটার পদ্ধতি বাতিল করা না হলে আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে।#MNewsবাংলা #গোদাগাড়ী #রাজশাহী #বিদ্যুৎআন্দোলন #প্রিপেইডমিটারবাতিল