Md Ashik :
ছাত্র রাজনীতি নাকি তরুণ সমাজ ধ্বংসের হাতিয়ার? 💔🇧🇩১. মূল উদ্দেশ্য বনাম বর্তমান বাস্তবতা:একটা সময় ছিল যখন ছাত্ররাজনীতি মানে ছিল দেশের উন্নয়ন, ভাষা আন্দোলন কিংবা স্বাধীনতা যুদ্ধ। আর আজ? ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রশিবিরের কাজ কী? শিক্ষার পরিবেশ রক্ষা করা, নাকি নিজেদের মধ্যে কাটাকাটি, মারামারি আর হল দখলের নোংরা খেলা? একে অপরের রক্ত ঝরিয়ে তারা কী ফায়দা পাচ্ছে?২. রাজনীতিবিদদের নোংরা চাল ও ব্রেনওয়াশ:এ দেশের ৮০% তরুণ বোঝেই না কীভাবে তাদের ব্রেনওয়াশ করা হচ্ছে। বড় বড় নেতারা নিজেদের স্বার্থে, মিছিলের লোক বাড়াতে আর ক্ষমতা টিকিয়ে রাখতে তরুণদের হাতে অস্ত্র আর ক্ষমতার লোভ তুলে দিচ্ছে। বলা হচ্ছে—"রাজনীতি করো, এলাকায় পাওয়ার থাকবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে!" অথচ বাস্তবতা হলো, নেতাদের আখের গোছানো শেষ হলে এই তরুণেরাই অপরাধী বা 'কিশোর গ্যাং' তকমা নিয়ে সমাজ থেকে ছিটকে পড়ে।৩. মিছিল আর চামচামিতে আমরাই এক নম্বর!বিশ্বের কোনো উন্নত বা সভ্য দেশে বাংলাদেশের মতো এত পরিমাণ দলীয় মিছিল, পাল্টা মিছিল আর শক্তির মহড়া দেখা যায় না। উন্নত দেশের মানুষ রাস্তায় নামে অধিকারের দাবিতে, আর আমাদের দেশের তরুণদের নামানো হয় নেতার আগমন, পদপ্রাপ্তি কিংবা চামচামির মহড়া দিতে। বেকারত্ব আর সস্তা শ্রমের সুযোগ নিয়ে নেতাদের পেছনে স্লোগান দেওয়ানোর এই নোংরা কালচারে বাংলাদেশ আজ বিশ্বের এক নম্বর সারিতে গিয়ে ঠেকেছে!৪. আমার দাবি ও আইনের প্রস্তাব (বয়সের বাধ্যবাধকতা):যদি সত্যিই আমরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চাই, তবে অবিলম্বে এই লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি এবং নোংরা দলবাজি ব্যান (Ban) করতে হবে। এমন একটি কঠোর আইন তৈরি ও প্রতিষ্ঠা করা উচিত—"৩০ বছর বয়সের আগে কোনো ব্যক্তি বা ছাত্র কোনোভাবেই কোনো রাজনৈতিক দল, অঙ্গ-সংগঠন বা লেজুড়ভিত্তিক রাজনৈতিক কোনো কার্যক্রমের সাথে জড়িত হতে পারবে না।" তরুণদের আগে পড়াশোনা করতে দিন, নিজেদের ক্যারিয়ার গড়তে দিন, দেশের যোগ্য ও পরিপক্ব নাগরিক হতে দিন। ৩০ বছর পার হোক, তারা দুনিয়া দেখুক, বুঝুক—তারপর রাজনীতিতে আসুক। তার আগে নয়!৫. ছোট দল ও রাজনৈতিক সংগঠনগুলো ব্যান করার দাবি:শুধু বড় দলগুলোই নয়, রাজনৈতিক ফায়দা লোটার জন্য গড়ে ওঠা সব ধরনের ছোট ছোট রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে সম্পূর্ণরূপে ব্যান করে দেওয়া উচিত। বিভিন্ন দলের তথাকথিত সাধারণ সম্পাদক বা স্থানীয় পাতি নেতারা তরুণদের ব্যবহার করে যে নোংরা সিন্ডিকেট তৈরি করেছে, তা চিরতরে বন্ধ করতে হবে। কোনো সরকারি দল হয়তো সহজে এদের ব্যান করবে না, কারণ তারা জানে এই তরুণদের দিয়েই তাদের রাজনীতি চলে। জনস্বার্থে কেউ রাজনীতি করে না, সবাই করে নিজের স্বার্থে।৬. বিকল্প স
2026-09-21 08:46:06