MoonTales🌙🍸 :
হ্যাঁ, সে ১৩ বছরের একটা বাচ্চা হয়েও বড়দের মতো চলাফেরা করত, বড়দের মতো ভাব ধরত—এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। সে কী repost করবে, কী করবে না, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। তার কোনো repost বা আচরণ তোমার পছন্দ না হলে তুমি সেটা নিয়ে কথা বলতে পারো, সমালোচনা করতে পারো; কিন্তু তাই বলে তাকে মেরে ফেলার মতো ঘটনার পরও কি তার সেই repost-কে সামনে এনে তাকে নিয়েই troll করতে হবে?
যারা তাকে মেরে ফেলতে চেয়েছিল, তারা কোনো না কোনো অজুহাতেই তাকে মারত। এখন তার repost, lifestyle, আচরণ বা বয়সকে সামনে এনে তার ওপরই দোষ চাপানোর চেষ্টা কেন? একটা মানুষের ভুল থাকতেই পারে, সে immature হতে পারে, তার কাজ অনেকের কাছে পছন্দ নাও হতে পারে—কিন্তু কোনো কিছুই তার ওপর সহিংসতা চালানোর অজুহাত হতে পারে না।
আর যারা এখন এত বড় বড় কথা বলছো—তোমাদের কি সবাই ১৮+? এখানে তো অনেকেই ১৫, ১৬, ১৭ বছরের। তাহলে তোমাদের repost, তোমাদের আচরণ, তোমাদের ভুলগুলো কি সবসময় ভালো? তোমাদের কোনো ভুল হলে কি তোমাদের নিয়েও একইভাবে troll করা উচিত?
আসলেই আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো—পরিস্থিতি যাই হোক, মানুষকে troll করার একটা কারণ আমরা ঠিকই খুঁজে নিই। মানুষ মারা গেলেও আমরা বিচার চাওয়ার আগে তার পুরোনো পোস্ট খুঁজি, তার আচরণ নিয়ে হাসাহাসি করি, meme বানাই, troll করি।
আমাদের উচিত ছিল তার হত্যার বিচার চাওয়া, তার জন্য দোয়া করা—তাকে নিয়ে troll করা নয়। অন্তত তার পরিবারের কথা একবার ভাবা উচিত। সে ভুল করেছে কি করেনি, তার lifestyle কেমন ছিল, কী repost করেছে—এসব নিয়ে আলোচনা করার সময় পরে আসতে পারে। কিন্তু একজন ১৩ বছরের শিশুর মৃত্যুকে উপহাস করার কোনো অধিকার কারও নেই।
মৃত মানুষকে নিয়ে হাসাহাসি না করে তার জন্য দোয়া করুন, তার পরিবারের পাশে দাঁড়ান এবং ন্যায়বিচার দাবি করুন। মানুষ হিসেবে অন্তত এতটুকু বিবেক আমাদের থাকা উচিত..!💔
2026-09-21 05:49:11