তুমি জানো না, আমি প্রতিদিন কেমন করে তোমায় ভালোবাসি। তুমি ব্যস্ত থাকো তোমার জগতে, আর আমি ব্যস্ত থাকি তোমার খোঁজে। তোমার প্রোফাইলে ঢুকে একবার ছবি দেখি, স্টোরি দেখি, আর নিজেকে বুঝাই 'এই দেখো, সে ভালো আছে', এই যে আমার শান্তি... আর প্রাপ্তি.. কেননা মন যে কেবল সেই মানুষটাকেই আপন ভাবে, যার একটু ভালোবাসার ভানেও সে পুরো জীবন কাটিয়ে নিতে রাজি হয়। তুমি জানো না, আমি একতরফা ভালোবাসার ভেতর দিয়ে কেমন করে প্রতিদিন মরছি, তবু মুখে হাসি রাখি, কারণ আমার কষ্টে তোমার কোন অভিমান হোক, তা আমি চাই না.... তোমাকে ভালোবাসি, এটাই আমার ভুল ছিল ... এবং এ ভুল আমি সারা জীবন বয়ে নিতে যেতে রাজি।#