@shoci.talukdar: আমি একজন অবিবাহিত মেয়ে ছিলাম। অনার্স থার্ড ইয়ারে পড়ি। আমার মা সবসময় চাইতেন আমাকে অনেক “ভালো জায়গায়” বিয়ে দিতে—যেখানে ছেলে হয় সরকারি চাকরিজীবী হবে, না হলে ইউরোপের কোনো দেশে থাকবে। এজন্য মা অনেক ঘটক লাগিয়েছিলেন। এমন না যে আমি দেখতে খারাপ। একটা সময় স্কুল-কলেজে সবাই বলতো আমি খুব সুন্দর। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আগের মতো সৌন্দর্য নেই, চুলও অনেক পড়ে গেছে। তারপরও আমি কখনো বিয়ে করতে অরাজি ছিলাম না। কিন্তু বিভিন্ন কারণে বিয়ের কথাবার্তা ভেঙে যেত, আর সবার দোষ এসে পড়তো আমার উপরেই। আমার নানাবাড়ির আত্মীয়রা সবাই অনেক উচ্চশিক্ষিত, প্রতিষ্ঠিত। অনেকেই সরকারি চাকরিজীবী। তাদের মেয়েরাও ভালো জায়গায় বিয়ে করেছে। হয়তো এসব দেখেই মা সবসময় চাইতেন, আমাকেও “বড়লোক” বা “বিদেশি” ছেলের কাছে বিয়ে দিতে। ২০২৫ সালে আমার বিয়ে হয়। খুব তাড়াহুড়ো করে সবকিছু হয়। ছেলের পরিবার আমাকে দেখতে আসার এক সপ্তাহের মধ্যেই বিয়ে হয়ে যায়। তখন ছেলে বিদেশে ছিল। পরে দেশে এলে আমি শ্বশুরবাড়ি যাই। সেখানে গিয়ে প্রায় তিন মাস ছিলাম। তারপর আমি জানতে পারি—আমার স্বামীর আগেও দুইবার বিয়ে হয়েছিল এবং দুইবারই ডিভোর্স হয়েছে। কিছু ভালো মানুষ গোপনে আমাকে বিষয়টা জানায়। পরে আমি নিজেও সত্যতা পাই। শুধু তাই না, তার অনেক খারাপ স্বভাব ছিল। তার মাও খুব খারাপ ব্যবহার করতেন। আমি সেখানে একটা দিনও শান্তিতে ছিলাম না। আমি যখন মাকে সব খুলে বললাম, মা অবাক হয়নি। উল্টো আমাকে বলেছে “মানিয়ে নিতে।” তখন আমার ভেতরটা পুরো ভেঙে যায়। পরে যখন বাবাকে বললাম, বাবা সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে আসে এবং সবকিছু খোঁজ নিয়ে জানতে পারে—ঘটক নাকি আগেই মাকে জানিয়েছিল, ছেলেটার আগে দুইটা বিয়ে ও দুইবার ডিভোর্স হয়েছে। অর্থাৎ আমার মা সব জেনেশুনেই আমাকে সেই সংসারে পাঠিয়েছে। আমি আজও বুঝতে পারি না, একটা মা কীভাবে নিজের মেয়ের সাথে এমন করতে পারে? শুধু টাকা-পয়সা, বিদেশ, দোতলা বাড়ি—এসব কি জীবনের সবকিছু? এখন বাবা ডিভোর্সের জন্য ব্যবস্থা নিয়েছে। কিন্তু ছেলেটা ডিভোর্স দিতে চায় না। কেস এখনো চলমান। আমি তার কাছে ফিরতে চাই না। আর মায়ের সাথে আগের মতো কথা বলতে পারি না। মায়ের সামনে গেলেই বুকের ভিতর কেমন জানি লাগে। মনে হয় উনি আমার নিজের মা না। অথচ আমরা যমজ ভাইবোন, একই মায়ের সন্তান। সবাই আমাকে বলে, “মায়ের সাথে আগের মতো মিশো না কেন?” কিন্তু কেউ আমার ভেতরের কষ্টটা বোঝে না। আমার মনে হয়, আমার মা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছেন। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে কোথাও চলে যাই। আমি এখন কী করবো? -নাম প্রকাশে অনিচ্ছুক

Shoci💗Ifran
Shoci💗Ifran
Open In TikTok:
Region: BD
Sunday 20 September 2026 10:59:16 GMT
37105
659
23
6

Music

Download

Comments

user2873405669192
💞💞 অসহায় 💞💞 জীবন 💞💞 :
কি বলবো বোন আমার সাথে প্রতি নিয়তি এমনটা হয়ে থাকে,,, আমার লাইফে যতগুলো ছেলে দেখতে আসছে এই পর্যন্ত বিবাহিত বাচ্চা আছে কিন্তু আমি বাড়িতে জানিয়ে দেই এইসব লোকের সাথে বিয়ে করবো না,,,, কিন্তু আমার মা ও এইসব জেনে শুনে আমার ওপর জোর চাপিয়ে দেয় দেয় আমাকে নানা রকম লোভ দেখায় আমার পাড়া প্রতিবেশী সেই নিয়ে আমার মা ও আমার সাথে একিই কাজ করে,,,,, এইসব নিয়ে প্রতি দিনিই অশান্তি লেগেই থাকে,,,,যাই হোক 30বছর হয়ে গেছে এখনো বিয়ে করেননি বাকি জীবনটা ও পার করে দেব তবুও এইসব অমানুষকে বিয়ে না করে [Tears of joy][Tears of joy][Tears of joy][Tears of joy]
2026-09-20 23:50:47
5
user3211217988425
কুড়িয়ে পাওয়া ভালোবাসা..🥹💔 :
আপু আপনার জন্য কষ্ট হচ্ছে, চিন্তা করবেন না ইনশাআল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতাছে😊
2026-09-21 03:06:51
5
user1906917493795
Mitihla Akter :
একজন আপন মা কেমনে পারে এইসব করতে
2026-09-21 03:51:11
3
bonna.islam2360
❤️মিষ্টি রাজার দুষ্টু রানি 🥰 :
প্রায় মিলে গেলো আমার সাথে
2026-09-20 12:02:53
3
nahidaakterrubi6
NahidaAkterRubi :
আহারে। বোনটা কিভাবে এতোসব সহ্য করেছে। আল্লাহ তার সকল সমস্যার সমাধান করে দিক 🤲🤲
2026-09-21 10:02:38
3
tanishamuskan32
Tanisha Muskan :
ভালো জায়গায় বিয়ে হবে চিন্তা কইরেন না। আমার সাথেও সেইম হতে চলছিল কিন্তু ভাগ্য ভালো বিয়েটা হয়নি, বিয়ের ৪ দিন আগে সব জানতে পারি। তারপর আর কি এখন আলহামদুলিল্লাহ আমার জামাই ইতালি থাকে। দোয়া করবেন আমার জন্য। শশুর শাশুড়ী আমাকে অনেক আদর করে। তাদের একটাই ছেলে। আলহামদুলিল্লাহ
2026-09-20 11:59:08
4
shifat_ahmed26
SHIFAT :
কি বলবো ভাষা হারিয়ে ফেলছি 😥
2026-09-20 11:58:55
1
user2805424403539kobita
kobita :
ধয্য ধরা ছারা কোনো ওপাই নাই
2026-09-22 08:55:26
0
arabi.islam22
Arabi islam :
আমার ননদের সাথে ও সেইম কাহিনি হইছে সব কিছুর ফয়সালার মালিক আল্লাহ 😥
2026-09-21 04:05:03
1
syed06108
SAYED :
তুমি তাকে ছেড়ে চলে আসো
2026-09-22 05:53:43
0
shoci.talukdar
Shoci💗Ifran :
ইনবক্স থেকে নেওয়া
2026-09-22 01:01:49
0
unaijamannan
অসমাপ্ত মায়া :
এখন পিতাই আপনার সব
2026-09-21 17:00:54
0
user1906917493795
Mitihla Akter :
একটু ইনবক্সে আসো
2026-09-21 03:59:35
0
mdomorvai04
❤️দীপান্বিতা ❤️ :
আপা পুরোটা পরেছি খুবই খারাপ লাগলো বিষয় গুলো কিছু মা আছেন এমন তারা সন্তানদেরকে আলাদা আলাদা চোখে দেখেন
2026-09-20 12:06:55
1
user2272025506176
সমরাজ।শেখ :
ইচ্ছে থাকলে হবে 😂😂😂😂😂
2026-09-21 06:44:32
1
To see more videos from user @shoci.talukdar, please go to the Tikwm homepage.

Other Videos


About