অদৃশ্য এক সুতোয় জড়িয়ে তুমি যখন ছেড়ে গেলে,বুঝিনি তা এমন গভীর দাগ রেখে যাবে,যাকে নিজের পৃথিবীর কেন্দ্রবিন্দু বানিয়েছিলাম,সে হয়তো জানতেই পারলো না তার মায়া কতটা নির্মমভাবে আমায় একা করে দিলো। বুকের গভীরে জমিয়ে রাখা কান্না,চোখের জল,আর নির্ঘুম রাত,এই মায়ার ক্ষতগুলো ধীরে ধীরে আমায় নিঃস্ব করে দিল,এখন শুধু শূন্যতা,আর বারবার মনে হয়,সেই মায়ার ঘোর থেকে কি আমি কোনোদিন বের হতে পারবো