কষ্টের জীবন😅😅😅 :
সময়, ভাগ্য, পরিস্থিতি..?
সবসময় কেন জানি আমার বিপরীতেই চলে, আমি এক পা এগোলে, সময় দুই পা পিছিয়ে দেয়। আমি কিছু চাইলে, ভাগ্য ঠিক তার উল্টোটা দেয়। আমি একটু শান্তি খুঁজলে, পরিস্থিতি আরো অশান্ত করে তোলে...
মনে হয়, পুরো পৃথিবীটা আমার বিরুদ্ধে একজোট হয়েছে। আমি যা-ই করতে যাই, সবকিছু কেমন এলোমেলো হয়ে যায়। যেখানে সহজ হওয়ার কথা, সেখানে কঠিন হয়ে যায়। যেখানে আপন হওয়ার কথা, সেখানে পর হয়ে যায়...
আমি কি এতটাই খারাপ, আমার চাওয়াটা কি এতটাই বেশি, আমি তো বেশি কিছু চাইনি শুধু একটু শান্তি, একটু স্থিরতা, একটু আপন মানুষ। তবুও সময় আমাকে সময় দেয় না। ভাগ্য আমাকে সঙ্গ দেয় না পরিস্থিতি আমাকে বুঝতে চায় না...
মাঝে মাঝে মনে হয়, আমি ভুল সময়ে জন্মেছি। ভুল ভাগ্য নিয়ে এসেছি। তাই সবকিছু আমার বিপরীতে চলে অবিরাম, অনন্তকাল ধরে..!?❤️🩹
2026-09-20 17:37:22