🥀 অবহেলার গল্প :
@🥀 অবহেলার গল্প:@🥀 অবহেলার গল্প:কতটা নরম মনের মানুষ আমি, সেটা হয়তো আমি নিজেও ঠিকভাবে বোঝাতে পারবো না...! কেউ আমাকে কষ্ট দিলে আমি রাগ করি, অভিমান করি, একা একা কাঁদি, মনে মনে অনেক কিছু ঠিক করে নিই—ভাবি, এবার আর আগের মতো হবো না। এবার নিজেকে একটু শক্ত করবো, কাউকে এত সহজে বিশ্বাস করবো না, কারো দুটো কথায় আবার গলে যাবো না...!
কিন্তু আশ্চর্যজনকভাবে, সেই মানুষটাই যখন কিছুক্ষণ পর মিষ্টি করে কথা বলে, একটু ভালোবাসা দেখায়, কিংবা এমনভাবে কথা বলে যেন কিছুই হয়নি—তখন আমার সব অভিমান কেমন যেন দুর্বল হয়ে যায়। যে কথাগুলো আমাকে সারারাত কাঁদিয়েছে, সেগুলোও ভুলে যেতে ইচ্ছে করে। যে মানুষটা আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে, তাকেই আবার নিজের মানুষ ভেবে কাছে টেনে নিই...!
আমি জানি, এভাবে বারবার ক্ষমা করে দেওয়া সবসময় ঠিক নয়। জানি, আমার নরম মনটাকে অনেকেই দুর্বলতা ভাবে। কিন্তু আমি কী করবো বলুন? আমি তো কাউকে ঘৃণা করে বাঁচতে পারি না। আমি চাই, মানুষটা বদলে যাক, আমার কষ্টটা বুঝুক, আর আমাকে আবার কাঁদতে না দিক। তাই দুটো ভালো কথার আশায়, অনেক পুরোনো কষ্টও নিজের হাতে চাপা দিয়ে দিই...!
আমার সবচেয়ে বড় সমস্যা হলো—আমি কষ্ট মনে রাখার চেয়ে ভালোবাসা ধরে রাখতে বেশি অভ্যস্ত। আর এই নরম মনটাই কখনো কখনো আমার সবচেয়ে বড় শান্তি, আবার সবচেয়ে গভীর কষ্টের কারণ হয়ে দাঁড়ায়...! 😊❤️🩹🥀
2026-09-22 17:15:20