@ezaminur: নেতা ভুল করলে বলি, পরিস্থিতির কারণে হয়েছে। নেতা মিথ্যা বললে বলি, রাজনীতিতে এসব চলেই। নেতা অন্যায় করলে বলি, আমাদের লোক বলে কথা। কিন্তু একই অন্যায় যদি অন্য পক্ষ করে তখন আমরা নীতির সবচেয়ে বড় পাহারাদার হয়ে যাই। সমস্যাটা রাজনীতিতে যতটা না, তার চেয়ে বেশি আমাদের মাথার ভেতরে। একজন মানুষকে এতটা ভালোবাসতে শুরু করি যে তার ভুল দেখার ক্ষমতাটাই হারিয়ে ফেলি। নেতা কথা বলে, আমরা চিন্তা করা বন্ধ করি। নেতার রাগে, আমরা রাগি। নেতা কাউকে শত্রু বানায়, আমরাও তাকে শত্রু বানাই। নেতা ভুল করলেও আমরা ভুলটাকে সঠিক প্রমাণ করার জন্য নিজেদের বিবেকের সঙ্গে তর্ক শুরু করি। এটাই অন্ধ আনুগত্য। নিজের চোখে দেখো অন্যের চোখে নয়, আমার একটা কথা বুঝতে খুবই কষ্ট হয় তোমাদের নিজের চোখ থাকা সত্ত্বেও কেনো তোমরা অন্যের চোখ ধার করে পৃথিবী দেখো। নেতা বলল ও খারাপ। ব্যস। নিজে যাচাই করার দরকার নেই। নিজে প্রশ্ন করার দরকার নেই। নিজে সত্য-মিথ্যা বোঝার দরকার নেই। মেনে নিলে ওই খারাপ। এটা নিজের চিন্তা অন্যের হাতে তুলে দেওয়া। তাই আমার কথা খুব সোজা কারও কথা শুনো, তারপর যাচাই করো। কারও বক্তব্য মানো, কিন্তু প্রশ্ন করার অধিকারটা রেখো। কাউকে সমর্থন করো, কিন্তু ভুল দেখলে ভুল বলার সাহসটাও রাখো। তাই নেতা যারই হোক, দল যারই হোক চোখটা নিজের রাখো। মাথাটাও নিজের রাখো। আর নিজের বিবেকটা কারও হাতে দিও না। মনে রেখো, যে নেতা তোমার প্রশ্ন সহ্য করতে পারে না, সে তোমার আনুগত্য পাওয়ার যোগ্য কি না সেটা ভাবার দায়িত্ব তোমার। কারণ তুমি কোনো নেতার সম্পত্তি নও। তুমি একজন নাগরিক। তোমার ভোট তার উপকার নয় তার ওপর তোমার দেওয়া দায়িত্ব। নেতা বদলাতে পারে। দল বদলাতে পারে। ক্ষমতা বদলাতে পারে। কিন্তু যদি তোমার নিজের বিচারবুদ্ধিটাই কারও হাতে তুলে দাও তাহলে ক্ষমতায় আসলে কে, সেটা আর গুরুত্বপূর্ণ থাকে না, কারণ তুমি তখন একটা গাধা 🫏🫩! #DEEPLESSON #ARRRT #EZAminur #democracy #bangladesh🇧🇩

EZ Aminur
EZ Aminur
Open In TikTok:
Region: BD
Monday 21 September 2026 08:28:24 GMT
16851
1013
14
33

Music

Download

Comments

emonhossen1234
Emon :
Caption ta dao
2026-09-21 15:43:59
0
mohonahmed504
𝐌𝐎𝐇𝐎𝐍 𝟔𝐓𝟗 :
pic er promt ta??
2026-09-21 14:30:17
0
zeno_vi
zenoVi :
ভাই ফলো করলাম 🌸🫂
2026-09-23 16:26:56
0
riyonsordar3
riyonsordar_Sigma boy 🗿 :
PHYSICE
2026-09-22 08:37:16
0
mohammad.r.i.f.a
🔺𝓡 🔻 :
গভীর চিন্তায় ফেলে দিলেন
2026-09-23 14:37:21
0
smsany47
,,, 👀,,, :
আমরা ফেরাউনের যুগে আছি তার জন্য এরকম হয়,
2026-09-21 13:16:07
0
hamim_evan1
𝓗𝓪𝓶𝓲𝓶 :
2026-09-21 10:35:14
1
pain_1c
Pain :
The people of this country have lost their brains so they will never be able to change the system.And now this time will destroyed the country
2026-09-22 11:28:52
0
josef99028
ˡᵘᶜⁱᵘˢ ᵃʳᵗᵒʳⁱᵘˢ ᶜᵃˢᵗᵘˢ :
democracy or monarchy ?
2026-09-21 16:24:01
0
nahid09125
nahid islam0099 :
🔥🔥🔥
2026-09-21 12:38:54
0
mdsopik582
Shafikul Islam :
😌😌😌
2026-09-21 12:53:51
0
nur.mohammed2980
NUR MOHAMMED :
🥰🥰🥰
2026-09-23 13:38:56
0
To see more videos from user @ezaminur, please go to the Tikwm homepage.

Other Videos


About