@phomsuay: #korich #ลิปสักปาก

Kamonnchanog
Kamonnchanog
Open In TikTok:
Region: TH
Monday 21 September 2026 09:46:24 GMT
154
5
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @phomsuay, please go to the Tikwm homepage.

Other Videos

মানুষটার মাঝে কী ভীষণ মায়া, সেটা হয়তো তাকে কখনো বোঝানো সম্ভব হবে না। তাকে দেখলেই কেন জানি মনটা অকারণে ভালো হয়ে যায়, বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে করে, আর মনে হয়—এই মানুষটার কাছেই যেন আমার সবটুকু ভালো লাগা জমা হয়ে আছে। তাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে, তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, তার ছোট ছোট কথাগুলো মনে রাখতে ইচ্ছে করে। জানি না এই টানটার নাম ঠিক কী, শুধু জানি মানুষটাকে দেখলেই বুকের ভেতর কেমন একটা শান্তি নেমে আসে। তার হাসিটা ভালো লাগে, তার কথা বলার ধরন ভালো লাগে, এমনকি তার ছোট ছোট অভিমান, রাগ কিংবা চুপ করে থাকাটাও কেমন যেন আপন লাগে। মাঝে মাঝে খুব ইচ্ছে করে তাকে বলি—“আপনি কি একটুও বুঝতে পারেন, আপনাকে দেখলে আমার মনটা কতটা বদলে যায়?” কিন্তু কথাগুলো সামনে গিয়ে কেমন যেন হারিয়ে যায়। শুধু তাকিয়ে থাকি আর মনে মনে হাজারটা কথা বলি। উম্ম… সে বুঝতে চায় না কেন? এতটা মায়া নিয়ে কেউ কীভাবে বুঝতে পারে না যে তাকে কেউ নিঃশব্দে কতটা ভালোবেসে ফেলেছে? আমি তো কোনো বড় কিছু চাই না, শুধু চাই সে আমার অনুভূতিটুকু একটু বুঝুক। আমার চোখের ভাষাটা পড়ুক, আমার চুপ হয়ে যাওয়ার কারণটা বুঝুক, আমার অকারণ হাসির পেছনে তাকে খুঁজে নিক। কীভাবে বোঝাবো তাকে যে তার উপস্থিতিটাই আমার কাছে অনেক কিছু? কীভাবে বলবো, তার সঙ্গে কয়েকটা কথা বললেই আমার পুরো দিনটা সুন্দর হয়ে যায়? হয়তো ভালোবাসা সবসময় মুখে বলে বোঝানো যায় না, কিছু ভালোবাসা চোখে থাকে, অপেক্ষায় থাকে, যত্নে থাকে, ছোট ছোট অনুভূতিতে লুকিয়ে থাকে। আর আমার ভালোবাসাটাও ঠিক তেমনই—কোনো দাবি নেই, কোনো হিসাব নেই, শুধু মানুষটার জন্য একরাশ মায়া আর অদ্ভুত এক ভালো লাগা। কখন যে তাকে এতটা আপন মনে হতে শুরু করেছে, সত্যিই জানি না। শুধু এটুকু জানি, তার নামটা দেখলেই মনটা হেসে ওঠে, তার কথা মনে পড়লেই মুখে অজান্তেই হাসি চলে আসে। হয়তো সে জানেই না, তার একটা ছোট্ট কথা আমার মন ভালো করে দিতে পারে, তার একটা হাসি আমার পুরো পৃথিবীটাকে সুন্দর করে দিতে পারে। আমি তাকে বোঝাতে চাই না যে তাকে ছাড়া কিছুই সম্ভব নয়; বরং বোঝাতে চাই—তার থাকা আমার কাছে ভীষণ সুন্দর একটা অনুভূতি। আমি শুধু চাই সে একদিন থেমে আমার চোখের দিকে তাকিয়ে বুঝুক, সেখানে তার জন্য কতটা মায়া জমে আছে। বুঝুক, তাকে ভালো লাগাটা কোনো হঠাৎ আসা অনুভূতি নয়; ধীরে ধীরে, অজান্তেই, খুব যত্ন করে তাকে ভালোবেসে ফেলেছি। আর যদি কোনোদিন সে সত্যিই জিজ্ঞেস করে, “আমাকে এত ভালো লাগে কেন?”—তাহলে হয়তো কোনো উত্তরই দিতে পারব না। শুধু মুচকি হেসে বলব, “জানি না… আপনার  মাঝে এমন কিছু একটা আছে, যেটা আমার মনকে বারবার আপনার কাছেই টেনে নেয়।” 💗✨ লিখা:ঐশি🤍

About