@limonlezu1: অবশ্যই পরিবারেরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। কারণ একজন ছেলে বা মেয়ে প্রথম শিক্ষা ও মূল্যবোধ পরিবারের কাছ থেকেই পেয়ে থাকে। বিশেষ করে একজন মা যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তখন তার কাছ থেকে সন্তানকে সঠিক শিক্ষা, নৈতিকতা ও জীবনের মূল্যবোধ শেখানোর প্রত্যাশা আরও বেশি থাকে। কিন্তু দুঃখজনকভাবে, তার সন্তানকে সেই শিক্ষাটা কতটা দেওয়া হয়েছিল—সেটা আজকের ঘটনাই অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমার মনে হয়, জীবনে যখন প্রয়োজনের চেয়ে বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ও লোভ তৈরি হয়, তখন মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। হয়তো এই অতিরিক্ত লোভ-লালসার কারণে আজ একটি প্রাণ অকালে ঝরে গেল।একটা কথা আছে না "সব পেলে নষ্ট জীবন"