♥️🥀 অনুভবে খুজি তোমায় 🥀♥️ :
এই যে আমি তোমারে এতো ভালোবাসার পরেও পাইলাম না—এটা কি শুধু একটা দুঃখ? না, এটা আমার পুরো জীবনটাই আস্তে আস্তে ভেঙে যাওয়ার গল্প।
আমি তো তোমারে শুধু ভালোবাসি নাই; আমার ভবিষ্যৎ, আমার স্বপ্ন, আমার প্রতিটা দোয়া, প্রতিটা অপেক্ষার মধ্যে তোমারে রাখছিলাম। ভাবছিলাম, একদিন সব কষ্টের শেষে তুমি থাকবা। কিন্তু শেষমেশ কষ্ট রইল, তুমি রইলা না।
এখন মাঝরাতে ঘুম ভাঙলে মনে হয়, পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষটা বুঝি আমি।
যার কাছে ভালোবাসা ছিল সবকিছু, অথচ সেই ভালোবাসাই তার ভাগ্যে জোটে নাই। মানুষ হারাইলে মানুষ আবার পাওয়া যায়, কিন্তু যে স্বপ্নটা একজন মানুষকে ঘিরে গড়ে ওঠে, সেই স্বপ্ন মরলে আর কোনোদিন বাঁচে না।
বুকের ভেতরে একটা কবর বানাইয়া তোমার নামটা লুকাইয়া রাখছি। বাইরে হাসি, ভেতরে প্রতিদিন একটু একটু করে মরি। কেউ দেখে না, কেউ বুঝে না। কারণ এই দুঃখের কোনো শব্দ নাই—শুধু নিঃশব্দে মানুষটারে শেষ কইরা দেয়।
তাই বলো, এই যে আমি তোমারে এতো ভালোবাসার পরেও পাইলাম না—এটা কি শুধু দুঃখ? নাকি এমন এক শাস্তি, যেটা কোনো অপরাধ না করেও সারাজীবন বইয়া বেড়াইতে হয়.... ??
2026-09-21 21:09:06