@novel_x_sadia07: ✿আমি তোমার হতে চাই✿ লেখিকা: সাদিয়া সুলতানা পর্ব: ৬৫ তরুণিধী ঠোঁটে জোর করে হাসি ফুটিয়ে বলল— — "এই তো... কিছুক্ষণ আগেই এসেছি।" ইরা ভ্রু কুঁচকে তরুণিধীর দিকে তাকিয়ে রইল। তরুণিধী এবার ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করল— — "তোমার সঙ্গে ওই মেয়েটা কে, ইহান ভাই?" ইহান মুচকি হেসে ইরার দিকে তাকাল। তারপর একটুও দ্বিধা না করে বলল— — "Meet my wife, Mrs. Ihan." কথাটা শুনে তরুণিধীর ঠোঁটে তিক্ত এক হাসি ফুটে উঠল। তাহলে সত্যিই... ইহান ভাই বিয়ে করেছে। যে মানুষটাকে ঘিরে এত বছর ধরে নিজের ভবিষ্যতের স্বপ্ন বুনেছে, সেই মানুষটাই আজ অন্য কারও। আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না তরুণিধী। দ্রুত ঘুরে বেরিয়ে গেল ইহানের রুম থেকে। হয়তো নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে চেয়েছিল। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই সেখান থেকে চলে গেল সে। ইরা বোকা বনে দরজার দিকে তাকিয়ে রইল। মেয়েটা এভাবে দৌড়ে পালিয়ে গেল কেন? ইরার অবাক মুখ দেখে ইহান হেসে ফেলল। — "ওকে নিয়ে ভেবো না। ও একটু এই রকমই।" কিন্তু ইরার মন কিছুতেই সায় দিল না। সেদিনের আজমেরীর বলা কথাগুলো তার ঠিকই মনে আছে। সে জানে— তরু ইহান ভাইকে পছন্দ করে। আর আজ... তরুণিধীর চোখের পানি যেন সেই কথাটাই আরও স্পষ্ট করে দিয়ে গেল। --- বেশ রাত করে অবশেষে সাবিহাকে স্টেজে তোলা হলো। আর দেরি হবেই বা না কেন? মেয়েদের সাজগোজ করতে যে সময় লাগে! সেই বিকেল থেকেই সাজগোজ শুরু হয়েছে, অথচ এখন রাত প্রায় বারোটা বাজতে চলেছে। স্টেজের মাঝখানে একটি সোফায় সাবিহাকে বসিয়ে রাখা হয়েছে। তার সামনেই সারি সারি চেয়ারে বসে আছেন আত্মীয়স্বজন আর অতিথিরা। এক এক করে সবাই স্টেজে উঠে সাবিহার গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। সর্বপ্রথম স্টেজে উঠলেন আনসার খান আর সোনালী বেগম। দুজনেই সাবিহার পাশে গিয়ে বসলেন। বাবাকে দেখামাত্রই সাবিহা আর নিজেকে সামলে রাখতে পারল না। আনসার খানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান! এরপরই যে সে এই বাড়ির অতিথি হয়ে যাবে! যে বাবার ভালোবাসা আর আদরে এতটা বছর বড় হয়েছে, সেই বাবাকে একবার দেখার জন্যও হয়তো এখন অন্য কারও অনুমতি নিতে হবে। ভাবনাটাই যেন বুকটা ভারী করে দিল। আর মা... মাকে ছাড়া তো সাবিহার চলেই না। হোস্টেলে থেকে পড়াশোনা করার সময় ছুটিতে যখনই বাড়ি আসত, প্রতিবারই সোনালী বেগম মেয়েকে বিদায় দেওয়ার সময় চোখের পানি ফেলেছেন। অথচ এবার? এবার তো নিজের হাতে মেয়েকে অন্য একজনের হাতে তুলে দিতে হবে। কীভাবে সহ্য করবেন তিনি? সাবিহার কান্না দেখে মুহূর্তেই সবার চোখ ভিজে উঠল। আইরিন তো ইরাকে জড়িয়ে ধরে প্রায় কেঁদেই ফেলল। ইহানের নিজেরও বুকটা ভারী হয়ে এসেছিল। কিন্তু সে তা প্রকাশ করল না। শুধু বুকের ভেতর থেকে বেরিয়ে এলো একটি দীর্ঘশ্বাস। --- এরপর একে একে সবাই সাবিহাকে হলুদ দিয়ে শেষ করল। চারপাশে তখন আনন্দ আর হৈ-হুল্লোড়ের কমতি নেই। ইহান এতক্ষণ ইরার পাশেই দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করল— ইরা তার পাশে নেই! ইহান চারদিকে তাকাতে শুরু করল। ঠিক তখনই— হঠাৎ সব লাইট নিভে গেল। চারপাশ মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। অন্ধকারের মধ্যে কেউ একজন বলে উঠল— — "এই, কারেন্ট চলে গেছে!" কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই— হঠাৎ স্টেজের ওপর একটি স্পটলাইট জ্বলে উঠল। সবার দৃষ্টি মুহূর্তেই স্টেজের দিকে চলে গেল। আর দৃশ্যটা দেখে সবাই অবাক! স্টেজে দাঁড়িয়ে আছে ইরা, আইরিন, আতিয়া, আরিয়ান আর নাহিদ। তিনজনের পরনেই সাদা লুঙ্গি আর সাদা শার্ট। চোখে কালো সানগ্লাস। সবার সামনে দাঁড়িয়ে ইরা। তার পেছনে আইরিন আর আতিয়া। আর তাদের ঠিক পেছনে আরিয়ান ও নাহিদ। মুহূর্তের মধ্যেই সাউন্ড বক্স থেকে বেজে উঠল ডিজের তালে তালে গান। আর তারপরই শুরু হলো নাচ! সবাই একসঙ্গে হাত-পা নেড়ে নাচতে শুরু করল। কখনো চোখের সানগ্লাস খুলে স্টাইল করে উপরে ছুড়ে দিচ্ছে, আবার মুহূর্তের মধ্যেই সেটাই ধরে চোখে পরে নিচ্ছে। একদম সিনেমার হিরোদের স্টাইলে! চারপাশ থেকে উত্তেজিত চিৎকার আর করতালিতে পুরো জায়গাটা মুখরিত হয়ে উঠল। কিন্তু ইহান? সে তাজ্জব বনে শুধু তাকিয়ে আছে। তার মাথায় তখন একটাই প্রশ্ন— এরা চেঞ্জ করার সময় কখন পেল? তবে কিছুক্ষণ পর তার দৃষ্টি গিয়ে আটকাল ইরার পাশে দাঁড়িয়ে থাকা নাহিদের ওপর। কেন জানি দৃশ্যটা ইহানের একদমই সহ্য হলো না। চোয়াল শক্ত হয়ে গেল তার। আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত স্টেজে উঠে গেল ইহান। সোজা গিয়ে ইরাকে হেঁচকা টানে নিজের কাছে টেনে নিল। হঠাৎ এমন টানে ইরা পুরোপুরি হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল ইহানের দিকে। ইহান অবশ্য কিছু বলল না। শুধু চোখের ইশারায় সবাইকে স্টেজ থেকে নেমে যেতে বলল। ইহানের সেই দৃষ্টি বুঝতে কারওই বেশি সময় লাগল না। অগত্যা সবাই একে একে স্টেজ থেকে নেমে গেল। আর ঠিক তখনই সাউন্ড বক্সে বেজে উঠল, চলবে... #fry #sadiya #uponnash_lover @For You @For You House ⍟ @TikTok Bangladesh

📚—Sadia's Novel world—📚
📚—Sadia's Novel world—📚
Open In TikTok:
Region: BD
Monday 21 September 2026 15:17:24 GMT
141522
5172
102
253

Music

Download

Comments

megh30362
Megh :
নাম কি উপন্যাসের
2026-09-22 15:03:57
2
mdkhalekhaylader
your 🚩Meghla 143 :
কতখুন পর দেখমু ভাইরাল
2026-09-21 15:20:10
16
laltupramanik30
orin :
আপু এই উপন্যাসের নাম কি
2026-09-23 06:27:24
2
maghboti123
🦋⃝ ☾𖤓 Butterfly 🖤⃝🦋𓍯𓂃 :
আপু নায়ক নাইকা কে কে এখানে
2026-09-22 06:53:52
2
tiktok.com.ananya.hasan
🔥༺𝓐𝓼𝓱𝓪 𝓜𝓸𝓷𝓲༻🔥 :
সুন্দর হয়ছে আপু
2026-09-21 16:38:17
1
cricketgirl43
😅🌸𝐨𝐟𝐟𝐥𝐢𝐧𝐞 ..!! 😅🌸 :
পরের পাট দেন আপু ☺️☺️
2026-09-21 15:23:59
1
pori27377
pori :
apu seiii hoise next
2026-09-21 15:25:37
1
md.misson.mia5
💖💖mission❤️‍🩹❤️‍🩹 :
পরের পর্ব তাড়াতাড়ি দিয়েন ♥️♥️♥️
2026-09-21 15:51:25
1
user661192101486
শূন্যতার গল্প :
অনেক সুন্দর হয়েছে
2026-09-22 07:52:35
1
mushahidmiah78
🌿Mubin Ahmad 🌿 :
লেখিকা আর আমার নাম সেইম
2026-09-22 13:26:04
1
nusahiba.islam7
Nusahiba Islam :
নেক্সট পার্ট দিন
2026-09-21 15:34:47
1
skfatema136
✈️"সৌদি প্রবাসীর বউ" 🇸🇦 :
আপু আর একটা পরব দেও প্লিজ 🥺🥺🥺
2026-09-21 15:25:40
1
mst.anika.akter905
Mst Anika Akther :
plz apu ar akta deo na
2026-09-21 15:30:40
1
.airin896
💫𝐘𝐎𝐔𝐑ᥫ᭡Airinᥫ᭡💗🕊️ :
সেই
2026-09-22 02:29:27
1
user31058775553973
❤Maya rain❤ :
আপু এটার নাম কি একটু প্লিজ বলে যাও রিপ্লাই দাও [Teary eyed][Teary eyed]
2026-09-22 12:07:34
0
sharif.md002
🌷SUMIYA🌷 :
এ পর্বে কি নায়ক আর নইকা নাচ করবে নাকি
2026-09-22 10:10:28
0
mitu.akter7799
Mitu Akter :
seiiiiiii
2026-09-21 16:01:54
1
user8115943041248
Afsana :
2026-10-01 10:09:18
0
tara.muktu.akash
তুমি শুধু আমার :
2026-09-28 13:14:10
0
tkmqjzqxh9tyzq
রাজকন্যা :
পরের পাট
2026-10-10 16:32:44
1
biplob.vai47
Biplob Vai :
Irfan
2026-10-04 16:58:11
0
user7123075393033
user7123075393033 :
❤️
2026-09-21 15:24:50
1
dyy6tw0s12gc
Era mony........ :
next patpllzzzzz
2026-09-21 15:26:10
1
user774361312100
user774361312100 :
পরের পাট দেন
2026-09-21 16:39:17
0
To see more videos from user @novel_x_sadia07, please go to the Tikwm homepage.

Other Videos


About