@onni.sohana: তাড়াতাড়ি ওজন কমানোর নেশায় আমরা সকালে যে ভুলটা সবচেয়ে বেশি করি, সেটা হলো ব্রেকফাস্ট স্কিপ করা। সারারাত পেট খালি থাকার পর সকালে ঘুম থেকে উঠে শরীরকে আবার খাবার ও এনার্জি দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু আমরা অনেকেই ভাবি “সকালে কিছু খাবো না, তাহলে হয়তো ওজনটা দ্রুত কমবে!” কিন্তু আপুরা, ওজন কমানো মানেই কম খাওয়া বা না খেয়ে থাকা নয়। বরং এমনভাবে খেতে হবে, যেন ওজন কমানোর পাশাপাশি শরীরও সুস্থ থাকে, এনার্জি থাকে এবং দীর্ঘদিন সেই রুটিন ধরে রাখা যায়। সকালের খাবারটা তাই বাদ না দিয়ে ঘরের সাধারণ খাবার দিয়েই সুন্দর একটা ব্যালান্সড ব্রেকফাস্ট করুন। ডায়েট মানে খাবার থেকে পালিয়ে থাকা নয় খাবারকে সঠিকভাবে বেছে নেওয়া এবং পরিমাণ বুঝে খাওয়াই আসল। ❤️ আজ থেকে ওজন কমানোর জন্য ব্রেকফাস্ট বাদ নয়, সঠিক ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করুন। আপু, আপনারা কি সকালে ব্রেকফাস্ট করেন, নাকি তারাতাড়ি ওজন কমানোর জন্য স্কিপ করেন? কমেন্ট করুন। আরো ওজন কমানোর টিপস পেতে আইডি ফলো করুন ❤️
হেলদি লাইফস্টাইল উইথ অন্নি
Region: BD
Wednesday 23 September 2026 04:27:23 GMT
Music
Download
Comments
Roza moni :
😳
2026-09-24 12:36:17
0
Izy Mayer busy meye :
❤️❤️❤️
2026-09-23 09:37:34
0
To see more videos from user @onni.sohana, please go to the Tikwm
homepage.