@brishtirahman57: উপন্যাস- শ্রাবণের শেষ অর্ঘ্য পর্ব - ৭৪ বৃষ্টি রহমান এখন তাহলে এই কাদার মধ্যে হেঁটে যেতে হবে? শিখা সঙ্গে সঙ্গে বলল, গ্রামে আসতে চেয়েছিলি, এখন গ্রামের আসল মজা বুঝবি। ঐশী আর অনুও জানালা দিয়ে বাইরে তাকিয়ে রাস্তাটা দেখে হেসে ফেলল। আশিক গাড়ির দরজা খুলে নামতে নামতে বলল, চলো। আর কোনো উপায় নেই। শহরের ব্যস্ততা থেকে যেন সম্পূর্ণ আলাদা এক শান্ত পৃথিবী। চারদিকে সবুজের সমারোহ। দূরে যতদূর চোখ যায়, ধানক্ষেতের সবুজ ঢেউ। কোথাও বাঁশঝাড়, কোথাও বিশাল আমগাছ আর কাঁঠালগাছের সারি। গ্রামের আঁকাবাঁকা মেঠোপথের দুপাশে ছোট ছোট বাড়ি, উঠানে শুকাতে দেওয়া ধান, কোথাও হাঁস-মুরগির আনাগোনা। পুকুরপাড়ে কয়েকজন নারী কলসি নিয়ে দাঁড়িয়ে গল্প করছে। দূরে গরুর ঘণ্টার শব্দ, কোথাও মোরগের ডাক, আবার কোথাও ছোট ছোট বাচ্চাদের দৌড়ঝাঁপ। মাটির গন্ধে পুরো পরিবেশটা যেন আরও আপন হয়ে উঠেছে। শহরের কোলাহল থেকে বহু দূরে এই গ্রামটায় একটা আলাদা শান্তি আছে। গাড়ি থেকে সবাই নামতেই সামনে তাকিয়ে থমকে গেল। পাকা রাস্তা শেষ। সামনে শুধু মাটির রাস্তা। আর বৃষ্টির কারণে সেই রাস্তা একেবারে কাদায় ভরে গেছে। মাহি রাস্তার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, আমরা যাবো কীভাবে? রাজ হেসে বলল, রানী মা, জুতো খুলে হাতে নেন। আর কী করবেন? মাহি অবাক হয়ে বলল, মানে? রাজ সামনে কাদার রাস্তা দেখিয়ে বলল, এটাই এখন পার হতে হবে। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। ঐশী তখন উৎসবের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, আমি কিন্তু যেতে পারব না,,পাখি। উৎসব হেসে বলল,কেন পারবে না? ঐশী মুখ ফুলিয়ে বলল, এত কাদা, আমার নেলস নষ্ট হয়ে যাবে। উৎসব হেসে তার দিকে তাকিয়ে বলল, ভাইয়া না থাকলে তোমাকে কোলে করে নিয়ে যেতাম। এখন একটু প্লিজ মানিয়ে নাও পাখি। ঐশী মুখ আরও ফুলিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে অনু কোনো কথা না বলে নিজের জুতো খুলে হাতে নিল। তারপর কাদামাখা রাস্তার দিকে এগিয়ে গিয়ে বলল, চলো সবাই। রাজ অনুর দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো। ছোটবেলা থেকে লন্ডনে থেকেও মেয়েটার মধ্যে এতটুকু দ্বিধা নেই। এক এক করে সবাই জুতো খুলে হাতে তুলে নিল। কেউ জামা একটু ওপরে তুলে নিল, কেউ প্যান্ট সামলে নিল। তারপর সবাই সাবধানে কাদার রাস্তা ধরে হাঁটতে শুরু করল। কেউ এক পা ফেলেই পিছলে যাওয়ার উপক্রম করছে, আবার কেউ কাদা এড়িয়ে শুকনো জায়গা খুঁজছে। উৎসব হেসে বলল, এই হচ্ছে আমাদের গ্রামের আসল অ্যাডভেঞ্চার. শিখা সঙ্গে সঙ্গে বলল, চুপ করেন বিয়াই। একটু পর নিজেই কাদায় পড়ে যাবেন। সবাই হাসতে হাসতে সামনে এগোতে লাগল। আশিকও নিজের জুতো খুলে রাজের হাতে দিয়ে দিল। মাহি নিজের জুতোটা আশিকের হাতে দিয়ে বলল, এটাও রাখেন। আশিক কোনো কথা না বলে মাহির জুতোটাও হাতে নিল। মাহি এবার নিজের পোশাকটা একটু উঁচু করে খুব সাবধানে কাদার ওপর পা ফেলতে লাগল। হঠাৎ আশিক পেছন থেকে মাহির উড়নার এক প্রান্ত আলতো করে ধরে রাখল। মাহি পেছনে ফিরে তাকিয়ে বলল, এটা ধরেছেন কেন? আশিক বলল, কাদায় মাখামাখি হয়ে যাচ্ছে। সামনে তাকিয়ে হাঁটো। মাহি মুচকি হেসে আবার সামনে তাকাল। চারপাশে সবুজ ধানক্ষেত, বাতাসে দুলছে ধানের শীষ। মাটির রাস্তার কাদা পেরিয়ে একসঙ্গে এগিয়ে চলেছে, কাদামাখা মেঠোপথ ধরে সবাই যখন ধীরে ধীরে এগিয়ে চলেছে, তখন গ্রামের মানুষের কৌতূহলী চোখও তাদের পিছু নিয়েছে। রাস্তার পাশের বাড়িগুলোর উঠানে দাঁড়িয়ে থাকা মানুষজন একে একে তাকিয়ে দেখছে শহর থেকে আসা মানুষ গুলোকে। কেউ মুচকি হাসছে, কেউ আবার পাশের জনের কানে কানে বলছে, আরে, শহর থেকে আসছে মনে হয়। আরেকজন কাদামাখা পথের দিকে তাকিয়ে হেসে বলল, শহরের মানুষ কাদায় নাজেহাল অবস্থা দেখতেছো? কয়েকজন মহিলা পুকুরঘাট থেকে উঠে এসে দূরে দাঁড়িয়ে তাদের দেখতে লাগল। কারও চোখে কৌতূহল, কারও মুখে চাপা হাসি। ঐশী এতক্ষণে বিরক্ত হয়ে মুখ ফুলিয়ে বলল, আর পারছি না আমি। উৎসব হেসে বলল, আর একটু, পাখি। সামনে গেলেই বাড়ি। ঐশী কোনো উত্তর না দিয়ে কাদার দিকে তাকিয়ে রইল। এদিকে মাহিও বেশ কিছুক্ষণ ধরে সাবধানে হাঁটছিল। কিন্তু কাদা আর পিচ্ছিল পথ পেরোতে পেরোতে তার হাঁটার গতি ধীরে ধীরে কমে গেল। রাজ সেটা দেখে বলল, রানী মা, আর একটু। চলে এসেছি প্রায়। মাহি কিছু বলল না। শুধু ক্লান্ত হয়ে একবার সামনে তাকাল। আশিক পেছন থেকেই বিষয়টা খেয়াল করছিল। মাহির হাঁটার ভঙ্গি দেখেই সে বুঝে গেল, কষ্ট হচ্ছে ওর। কোনো কথা না বলে আশিক মাহির কাছে এগিয়ে গেল। তারপর তাকে সাবধানে কোলে তুলে নিল। মাহি হঠাৎ অবাক হয়ে বলল, এই কী করছেন আপনি? আশিক কোনো উত্তর দিল না। শুধু তাকে নিরাপদে ধরে কাদামাখা পথ ধরে হাঁটতে শুরু করল। ঘটনাটা দেখে পেছনে থাকা সবাই থমকে গেল। শিখা চোখ বড় বড় করে বলল, শুরু হয়ে গেছে,,আমাদের লাইলা মজনুর প্রেম। সবাই হেসে ফেলল। একজন বৃদ্ধ চশমা ঠিক করতে করতে বললেন, ওই দেখছো? মেয়েটারে কোলে নিয়া হাঁটতেছে। পাশের এক মহিলা মুখে আঁচল চাপা দিয়ে বলল, ছি ছি রাস্তার মাঝখানে আবার কোলে নিল। শহরের মানুষজনের চালচলনই আলাদা। চলবে,,, #শ্রাবণেরশেষঅর্ঘ্য #viral #foryou
বৃষ্টি রহমান
Region: BD
Wednesday 23 September 2026 16:23:03 GMT
Music
Download
Comments
ঈসানী :
কোনএপ এ পাবো
2026-09-24 07:07:27
2
❤️🌸বাবার রাজকন্যা 🌸❤️ :
নাম কি বলবেন প্লিজ
2026-09-24 02:08:22
1
Akhi 🌚 :
উপন্যাস টার নাম কি
2026-09-24 08:38:53
2
🌸 রিত 🌸📜 :
উপন্যাসের নাম কি ভাই কেউ একটু বলবি
2026-09-26 08:52:47
0
𝒮𝓊𝓂𝒶𝒾𝓎𝒶 :
আপু এটার কি কোন অডিও আছে
2026-09-24 04:01:58
1
@mint ashis kanda diya12356@ :
RAZWRGOB😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
2026-09-26 07:51:42
0
Rina :
নাম কি
2026-09-25 14:06:14
0
✨TAEHYUNG ER SAKURA✨ :
samner meye ta Ami ar porer ta Ami future jamai
2026-09-25 16:56:07
0
54622 :
next part please 🥰🥰🥰🥰🥰🥰🥰
2026-09-23 17:26:29
1
💕⃝🕊️𝐏𝐚𝐤𝐡𝐢💕⃝🕊️ :
সেই হয়েছে ☺️
2026-09-23 17:06:13
1
suraiya tonnei :
ami atodin pori nai aj asci onek din por.🥰🥰🥰🥰 onek sondor hoics apo ❤️🥰❤️🥰❤️❤️❤️❤️🥰🥰❤️❤️🥰❤️
2026-09-24 17:26:08
1
Jannat moni :
কি
2026-09-24 08:10:48
1
AM :
next part plz
2026-09-23 18:09:22
1
runakhan233 :
দারুন হয়েছে ❤️💝💝💝💝💝💝💝💝
2026-09-24 03:30:01
1
অচেনা মায়া 🙂 :
next pat den
2026-09-23 16:32:00
1
🥀🥀Mim 🌹🌹🌹🌹 :
next
2026-09-24 01:37:33
1
Joynal Abedin :
2026-10-10 08:16:38
1
Jannat moni :
কি
2026-09-24 08:10:48
1
Rubel Mohipur :
🥰🥰🥰
2026-09-24 01:07:55
1
user7123075393033 :
❤️
2026-09-23 17:00:07
1
Md Shihab :
পরের পাঠ দেন আপু প্লিজ প্লিজ প্লিজ
2026-09-23 17:39:32
1
Taslima Akter Sumaiya :
next part
2026-09-24 00:28:41
1
user7123075393033 :
সেই সুদূর হয়েছে পড়ে পাঁট দিন
2026-09-23 16:59:57
1
মায়াবতি বান্ধবি :
next part plz
2026-09-24 01:08:10
1
Md munjurul islam150483 :
s🥺🥺🥺
2026-09-24 01:52:30
1
To see more videos from user @brishtirahman57, please go to the Tikwm
homepage.