Mamun Khan :
লে যাওয়া আমার পক্ষে অসম্ভব| কারণ অভ্যাস শুধু কথা দিয়ে তৈরি হয় না, কিছু মানুষ নীরব তাতেও গেঁথে যায়| তোমার সঙ্গে আর কথা হয় না, তবুও প্রতিদিন তোমার নামটা মনের ভেতর উচ্চারিত হয়| কেউ শোনে না, তবুও ব্যথাটা ঠিকই জাগে|
তুমি এখন দূরে, হয়তো অন্য এক জীবনে ব্যস্ত| আর আমি এখানে স্মৃতির ভিড়ে দাঁড়িয়ে থাকা একজন মানুষ| তোমাকে ভুলে যাওয়া মানে নিজের একটা অংশ ছিঁড়ে ফেলা| সেটা আমি পারি না| চেষ্টা করেছি স্বাভাবিক হতে, কিন্তু স্বাভাবিকতার মাঝেই তোমার অনুপস্থিতি সবচেয়ে বেশি কাঁদায়|
আবেগের ময় সেই সময়গুলো এখনো হঠাৎ হঠাৎ ফিরে আসে| রাতের নীরবতায়, কোনো অচেনা গানের লাইনে কিংবা ভিড়ের মাঝেও একা হয়ে গেলে| তখন মনে হয়, ওই মুহূর্তগুলো শুধু স্মৃতি নয়, সেগুলো আমার ভেতরেই বেঁচে আছে|
কথা না হওয়াটা মেনে নেওয়া যায়, কিন্তু ভুলে যাওয়াটা না| কারণ কিছু মানুষ চলে গেলেও থেকে যায়| চোখে নয়, বুকের গভীরে| আর সেই গভীরতায় জমে থাকা ভালোবাসা কখনো ফুরায় না, শুধু নীরবে কষ্ট সবচেয়ে কষ্টের বিষয় কী জানো?
সেই আবেগের মুহূর্তগুলো বাস্তবে নেই, তবুও মনে তারা ভীষণ জীবন্ত| সময় এগিয়ে গেছে, মানুষ বদলেছে, কিন্তু অনুভূতিগুলো বদলায়নি| তারা আজও ঠিক আগের মতোই এই-মনে বসবাস করছে..!🖤🥀
2026-09-24 07:39:14