💫SO HA NA💫 :
আপু প্লিজ এইটা ভয়েস দেন ২০০৭ সালে জন্ম দেখতে দেখতে ১৯ টা বছর পার করে ফেললাম কিন্তু মনে এই তো ওইদিন না ছোট ছিলাম কত আবদার করতাম সারাদিন না খেয়ে ঘুরতাম।
কত যে আম্মুর বকা শুনছি, আর কোভিড তো কয়েকদিন আগে ছিল মনে হয়। এই জীবনটা তখনই সুন্দর ছিল। কোভিড হুট করে এসেই যেন সব আনন্দ নিয়ে গেল, আমাদের বড় করে দিয়ে গেল। তারপর থেকেই বুঝতে শিখলাম এখন আর আগের মত আবদার করিনা, প্রয়োজন ছাড়া কথা বলতে ভালো লাগেনা, মানুষের সঙ্গে ভালো লাগেনা, সারাদিন মরার মত ঘরেই পড়ে ছিলাম ।
তারপর একদিন আম্মু হুট করে বিয়েও দিয়ে দিলো। 🥹
যে মেয়েটা একসময় সারাদিন আম্মুর কাছে আবদার করতো, বকা খেতো, সেই মেয়েটাই আজ অন্য একটা ঘরের বউ। সময়টা কেমন হুট করেই বদলে গেল! মনে হয় সেদিনও তো ছোট ছিলাম, আর আজ নিজের একটা সংসার হয়ে গেছে। আম্মুর সেই বকা, সেই আদর, সেই আবদারগুলো এখন খুব মনে পড়ে। আগে আম্মু বলতো ঘরে থাক, আর এখন সেই ঘরটাই ছেড়ে চলে এসেছি।
জীবন সত্যিই অদ্ভুত—কখন যে ছোট থেকে বড় হয়ে গেলাম, কখন যে আম্মুর ঘর থেকে নিজের সংসারে চলে এলাম, বুঝতেই পারলাম না জীবনের টা কেমন যেন হয়ে গলো এই অল্পদিনেই, না অল্পদিন না অনেক দিন কয়েক বছর ৭ বছর.....! 🥹❤️🩹
2026-09-24 07:31:00