@md.ala.uddin1234: মানুষ কখনো কখনো প্রিয় মানুষটাকে হারানোর আগেই তার শোকে ডুইবা যায়। আমি ঠিক তেমনই ছিলাম। তুমি পাশে ছিলে, অথচ আমার ভেতরে তোমাকে হারানোর কান্না জমে থাকতো। তোমার হাতের উষ্ণতা অনুভব করেও বুকের ভেতর একটা ঠান্ডা ভয় কাজ করতো। মনে হতো, এই মুহূর্তটুকু বুঝি শেষ মুহূর্ত। এই দেখা বুঝি আমাদের শেষ দেখা। এই কথাটুকুই বুঝি শেষ কথা। তাই তোমাকে যতটা ভালোবাসতাম, তার চেয়েও বেশি ভয় পেতাম তোমাকে হারাতে। আর এখন তুমি সত্যিই হাইরাইয়া গেছো। এখনও নিঃসঙ্গতা আমাকে ঠিক একইভাবে আলিঙ্গন করে আছে। শুধু তার অর্থটা বদলে গেছে। আগে যে নিঃসঙ্গতা আমাকে জড়িয়ে রাখতো, তার ভেতরে ছিল ভয়। আর এখন যে নিঃসঙ্গতা আমাকে ঘিরে আছে, তার ভেতরে আছে সত্যি হয়ে যাওয়া এক শূন্যতা। আগে ভয় পেতাম তুমি চলে যাবে, এখন জানি তুমি চলে গেছো। আগে ভাবতাম তোমাকে হারালে কেমন হবে, এখন প্রতিদিন সেই হারানোর ভেতর দিয়েই বেঁচে আছি