➤™✦♕‹Tājûl›♕✦៚☑ :
আজ আমি টাকার কার্লসনের একটি দীর্ঘ পডকাস্ট দেখলাম, যেখানে ফাদার চ্যাড রিপারগার নামের একজন ভূত তাড়ানোর বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। পুরো আলোচনাটা ছিল, ডেমোনিক পজেশন বা অশুভ শক্তির প্রভাব নিয়ে। শোনার পর আমার মনে হলো, এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও গভীরভাবে চিন্তা করা দরকার, কারণ আধুনিক বিশ্ব অত্যন্ত সুকৌশলে আমাদেরকে অদৃশ্য শক্তির অস্তিত্ব ভুলিয়ে দিতে চাইছে।
আমি নিশ্চিত আপনারা অনেকেই ভাবছেন, আধুনিক বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে এসব ভূত বা ডেমনের কথা কতটা যৌক্তিক। উনবিংশ শতাব্দীর পর থেকে মনোবিজ্ঞানের ব্যাপক প্রসারের ফলে, আমরা সব অদ্ভুত বা অস্বাভাবিক আচরণকে নিছক মানসিক রোগ বা সাইকোলজিক্যাল সমস্যা হিসেবে ধরে নিতে শুরু করেছি।
ফাদার চ্যাড খুব সুন্দর একটা পয়েন্ট তুলে ধরেছেন যে, আধুনিক সাইকোলজি আসার পর মানুষ আধ্যাত্মিক জগতকে পুরোপুরি অস্বীকার করতে শুরু করে। বিশেষ করে ফ্রয়েডের মতো মনস্তাত্ত্বিকরা যখন সবকিছুকে শুধু মানব মনের অবদমিত বাসনা হিসেবে আখ্যা দিলেন, তখন থেকে অশুভ শক্তির অস্তিত্বকে উপহাসের পাত্র বানানো হলো।
কিন্তু সিজোফ্রেনিয়া বা অন্যান্য জটিল মানসিক সমস্যার মূল কারণ, বিজ্ঞান আজও পুরোপুরি বের করতে পারেনি। তার মানে এমন কিছু একটা আছে, যা ল্যাবরেটরির টেস্ট টিউবে ধরা পড়ে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সবকিছুকে শুধু হরমোন আর নিউরনের খেলা বলে উড়িয়ে দেওয়াটা এক ধরনের চরম বোকামি।
ফাদার চ্যাড কিছু অকাট্য প্রমাণের কথা বলেছেন, যা আধুনিক বিজ্ঞান কোনোভাবেই ব্যাখ্যা করতে পারে না। তিনি মরফিং বা শারীরিক পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। ভূত তাড়ানোর সেশনের সময় তিনি নিজের চোখে দেখেছেন, কিভাবে একজন মানুষের চেহারার আকৃতি সম্পূর্ণ বদলে যায়। চোখের মণি পুরোপুরি কালো হয়ে যাওয়া কিংবা একজন সাধারণ দুর্বল নারীর ভেতরে এমন অতিমানবীয় শক্তি ভর করা, যা চারজন সুঠামদেহী পুলিশ অফিসারকেও অনায়াসে ছুঁড়ে ফেলতে পারে, এগুলো কোনোভাবেই সাধারণ সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো সেই মানুষগুলোর এমন সব প্রাচীন ভাষায় অনর্গল কথা বলা যা তারা জীবনে কখনো শোনেনি।
ফাদার চ্যাড একটি ঘটনার কথা বলছিলেন যেখানে একজন ব্যক্তি সাড়ে তিন হাজার বছর পুরনো বিলুপ্ত ফিনিশিয়ান ভাষায় কথা বলছিল। একজন অশিক্ষিত মানুষের পক্ষে এমন বিলুপ্ত ভাষায় কথা বলা কি কোনোভাবেই মস্তিষ্কের বিভ্রম হতে পারে? এখানেই প্রমাণ হয় যে, মানুষের শরীরের ওপর বাইরের কোনো অশুভ বুদ্ধিমান সত্তা ভর করেছে।
তবে এই পডকাস্টটি শুনতে শুনতে বেশ কিছু জায়গায় আমাকে থমকে দাঁড়াতে হয়েছে। একজন বিশ্লেষক হিসেবে আমি অন্ধভাবে কোনো তথ্য গ
2026-09-24 13:13:27