MR, Sony :
একটি দৃশ্য, হাজার মৃত্যুর যন্ত্রণার সমান
আমি যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম,
তাকে অন্য একজন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে মনে হয়েছিল, আমার বুকের ভেতর কেউ জীবন্ত আগুন জ্বালিয়ে দিয়েছে, সেই আগুনে আমার শরীর নয়, পুড়েছে আমার বিশ্বাস, আমার স্বপ্ন, আমার ভালোবাসা।
প্রতিটি মুহূর্তে মনে হয়েছে, আমাকে যেন বারবার আগুনে নিক্ষেপ করে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে মানুষ একবার মরে শেষ হয়ে যায়, অথচ আমি সেই একটি দৃশ্যের যন্ত্রণায় শত শত বার মরে আবার বেঁচে উঠেছি-শুধু আরেকবার কষ্ট পাওয়ার জন্য।
সেদিন বুঝেছিলাম, প্রিয় মানুষকে অন্য কারও এতটা আপন হয়ে যেতে দেখা পৃথিবীর সবচেয়ে নির্মম শাস্তিগুলোর একটি, সেই আগুনের দাগ আজও বুকের ভেতর রয়ে গেছে; বাইরে আমি বেঁচে আছি, কিন্তু ভেতরের মানুষটা সেদিনই ছাই হয়ে গিয়েছিল..!💔😅
2026-09-24 18:08:01