@"Mr~Evan✓€:আমার মন খারাপ কারো হৃদয় স্পর্শ করে না, আমার চুপ থাকা কাউকে ভাবায় না। আমি ধীরে ধীরে সরে যাই,কিন্তু তাতেও কারো হৃদয়ে এক ফোঁটা কম্পন জাগে না। আমি হারিয়ে গেলেও,কেউ আকাশের দিকে তাকিয়ে ভাবে না একটা তারা কমে গেছে কি না। কেউ নিজের ইচ্ছেতে জিজ্ঞেস করেনি, "তুমি ঠিক আছো তো?"মন খারাপের কথা শোনার মতো সময়,কারো থাকে না এখন। আমি বুঝে গেছি আমি এক তুচ্ছ নামহীন চরিত্র,হয়তো মানুষও না…হয়তো কেবল চলন্ত ছায়া,কারো গল্পের অবাঞ্ছিত অধ্যায়। আমার জীবন, কালো মেঘে ঢাকা সেই মেঘ কেটে সাদা আকাশ আসে না আর। আলো আসে না,আসে না নতুন কোনো সকাল। শুধু অন্ধকার, আর বিষণ্ন হাওয়া নিজেকে হারানোর এক চিরন্তন অনুভব।