ময়মসিংহ গফর গাঁওএর ছেলে আলামিন :
এমনভাবে লিখব শেষ চিঠিটা তোমার নামে! যে পড়বে সে হঠাৎ থমকে যাবে, বুকের ভেতর তার কেঁপে উঠবে চিঠিটি পড়ে।
মনে হবে, এই গল্পটা তো আমারই।
এই তো সেদিনও কেউ একজন ছিল, যে রাত জেগে শুধু আমার মেসেজের অপেক্ষা করতো।
"খেয়েছো?" "মন খারাপ?" "ঘুমাওনি কেন?"
এই কথাগুলোই ছিল তার দিনের শেষ সম্বল।
আর আজ?
আজ সে মানুষটাই ডায়েরির শেষ পাতার মতোই ছিঁড়ে গেছে জীবন থেকে।
তারা ছটফট করবে জানার জন্য, কে সেই পাগল, যে একটা মানুষের জন্য নিজের পুরো দুনিয়াটাই অন্ধকার করে ফেলেছিল?
কে সেই বোকা, যে জানতো তুমি তার হবে না, তবুও প্রতিটা মোনাজাতে শুধু তোমাকেই চেয়েছিল?
যে ভালোবাসার দাম দিতে পারেনি, যে হারিয়ে ফেলেছে এমন একটা মানুষকে, যার প্রতিটা নিঃশ্বাসে শুধু তার নামই ছিল, যার পৃথিবীটা শুধু তাকে ঘিরেই ঘুরতো।
তোমার গল্পটা এখন একটা ভাঙা ঘরের মতো। সেখানে কোনো কথা নেই, শুধু পড়ে আছে বিশ্বাসের ভাঙা টুকরো। আছে শুধু অপেক্ষা, না পাওয়ার কষ্ট, আর মরে যাওয়া হাজারো স্বপ্ন।
হয়তো কেউ একদিন এই চিঠিটা পড়ে ফোনের স্ক্রিনটা অফ করে দেবে, জানালার বাইরে তাকিয়ে চোখের জল লুকাবে, আর বলবে, ভালোবাসা সুন্দর ছিল, কিন্তু ভালোবাসার মানুষটা না
2026-09-25 12:38:29