(≧ᴗ≦) 🅵🅰🆁🅸🆈🅰 ✦꧂ :
নেশা তো বোতলে থাকে না, নেশা তো জমে থাকে ওই কাজলকালো চোখে, যেখানে ডুব দিলে ফেরা বড্ড কঠিন..!*
আসলেই তো, বোতলের নেশা কতক্ষণ থাকে? এক রাত, এক সকাল, তারপর কেটে যায়। মাথা ব্যাথা থাকে, কিন্তু নেশা থাকে না।
কিন্তু তোমার চোখের নেশা? এটা এমন এক নেশা, যেটা একবার ধরলে আর ছাড়ে না। রক্তে মিশে যায়, নিঃশ্বাসে মিশে যায়।
তোমার ওই কাজলকালো চোখ দুটো আমি ভুলতে পারি না। ওখানে কি আছে বলো তো? কি এমন মায়া লুকিয়ে রেখেছো যে আমি বারবার সেখানেই হারিয়ে যাই?
ওটা চোখ না, ওটা আমার সর্বনাশ। জেনেও আমি ওখানেই ডুব দিয়েছি। সাঁতার জানি না, তবুও ডুবেছি। কারণ আমি জানতাম, এই ডুবে যাওয়ার মাঝেই শান্তি আছে।
এখন বুঝি, এই সমুদ্র থেকে ফেরার কোনো নৌকা নেই। ফিরতে চাইলেও ফেরা যায় না। তোমার চোখের ওই গভীরে আমি আজীবনের জন্য বন্দী হয়ে গেছি।
থাক না, এই বন্দী জীবনটাই ভালো। বোতলের নেশা আমাকে মাতাল করে, আর তোমার চোখের নেশা আমাকে বাঁচিয়ে রাখে। 🥺❤️🩹
2026-09-26 12:00:39