Abu BakkarDCS7K3WDKJ :
আঁধার যখন ঘনিয়ে আসে, নিঝুম হয় ধরা, রাতের বুকে জগে ওঠে তারার মালা পরা। কোলাহল সব শান্ত হঠাৎ, থেমেছে সব কাজ, ক্লান্ত চোখে ঘুম নেমেছে জগৎ জুড়ে আজ।
দূর দিগন্তে বাঁশের বনে ম্লান জোছনার আলো, দিনের আলোয় যা ছিল সাধারণ, রাতে তা-ই ভালো। হাওয়ার টানে পাতা ঝড়ে, ঝিঁঝিঁ পোকার গান, নিশি রাতে থমকে দাঁড়ায় ব্যাকুল কটি প্রাণ।
একলা জাগা প্রদীপ শিখা, একলা খোলা বই, ভাবনাগুলো মেলে ডানা— আমি কোথায় রই? রাতের মেজাজ শান্ত ভারী, গভীর নীরবতা, নিজের সাথে নিজের যেন গোপন কোনো কথা।
রাত পেরিয়ে ফুটবে আলো, জাগবে আবার ভোর, তার আগে এই আঁধারটুকু কাটাক মনের ঘোর।
2026-09-25 21:18:59