@sdairy0: 💔

𝓢.𝓭𝓪𝓲𝓻𝔂📒
𝓢.𝓭𝓪𝓲𝓻𝔂📒
Open In TikTok:
Region: BD
Friday 25 September 2026 18:18:20 GMT
9254
284
4
99

Music

Download

Comments

obohelar_golpo
🥀 অবহেলার গল্প :
যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে শুধু আমাকেই বারবার চেষ্টা করতে হয়েছে, সেটাকে হারিয়ে গেলেও এখন আর কোনো আফসোস হবে না...! সময় এমন চলতেছে , সম্পর্কটা যেন আমার একার দায়িত্ব হয়ে গেছে। আমি কথা বলেছি, আমি অভিমান ভেঙেছি, আমি ভুল বোঝাবুঝি ঠিক করার চেষ্টা করেছি, আমি বারবার নিজের কষ্ট ভুলে সবকিছু স্বাভাবিক করতে চেয়েছি। সম্পর্কটা যেন ভেঙে না যায়—এই ভয়েই নিজের অনেক কথা চেপে গেছি, অনেক কিছু মেনে নিয়েছি...! ভাবতাম, আমি যদি একটু বেশি চেষ্টা করি, একটু বেশি বুঝি, একটু বেশি ভালোবাসি—তাহলে হয়তো মানুষটাও একদিন বুঝবে। হয়তো একদিন সেও আমাকে হারানোর ভয় পাবে। কিন্তু একটা সময় বুঝলাম, সম্পর্ক শুধু একজনের চেষ্টায় বাঁচিয়ে রাখা যায় না। একজন যদি বারবার কাছে আসতে চায় আর অন্যজন বারবার দূরে সরে যায়, তাহলে সেখানে ভালোবাসার চেয়ে ক্লান্তিটাই বেশি জমে থাকে...! সবচেয়ে কষ্টের বিষয় ছিল, আমি সম্পর্কটা হারানোর ভয় পেতাম, অথচ ধীরে ধীরে সেই সম্পর্কের মধ্যেই নিজেকে হারিয়ে ফেলতেছি। নিজের শান্তি হারিয়েছি, নিজের হাসি হারিয়েছি, নিজের অনেক ছোট ছোট ইচ্ছেকেও চুপ করিয়ে রেখেছি—শুধু একটা সম্পর্ককে ধরে রাখার জন্য...! এখন আর কাউকে ধরে রাখার জন্য নিজের মনকে প্রতিদিন বোঝাতে চাই না। যে থাকতে চায়, সে থাকুক নিজের ইচ্ছায়। যে সম্পর্ক দুজনের, তার দায়িত্বও দুজনের হওয়া উচিত। সেখানে একজন শুধু দিয়ে যাবে আর অন্যজন শুধু নিয়ে যাবে—এভাবে কোনো সম্পর্ক সুন্দর বলা যায় না...! তাই হারিয়ে যাওয়াটাকে এখন আর হার মনে হয় না। বরং মনে হয়, কিছু জিনিস ছেড়ে দেওয়ার পরই মানুষ নিজের কাছে ফিরে আসতে পারে। একতরফা একটা সম্পর্কের ভেতর প্রতিদিন একা থাকার চেয়ে, সত্যিই একা থাকা অনেক বেশি সুন্দর—অন্তত সেখানে কাউকে ধরে রাখার জন্য নিজেকে হারাতে হয় না...! 😊❤️‍🩹🥀
2026-09-26 01:57:56
1
momitarohman
🌸-পাখি-🕊️🌸 :
ক্যাপশন টা প্লিজ..!🥺🫂
2026-09-26 03:44:10
1
To see more videos from user @sdairy0, please go to the Tikwm homepage.

Other Videos


About