🌹🇧🇩 🚫বেহায়া_কবি 🚫🇪🇸🌹 :
চিন্তা করো না
আমি তোমার কোনো ক্ষতি কোনো দিনও করবো না! মন থেকে চাই তুমি ভালো থাকো, অনেক ভালো থাকো। তোমার জীবনে এত পরিমাণ সুখ আসুক, যেন কখনো দুঃখে নয়, সুখেই কান্না করো! তবে একটা কথা মাথায় রাখবা, আমি আমার নিজের সবটা দিয়ে তোমাকে ভালোবেসে ছিলাম! হয়তো তোমাকে ধরে রাখতে পারিনি, হয়তো তোমার মতো করে ভালোবাসা দিতে পারিনি, কিন্তু আমার ভালোবাসা অন্তত মিথ্যা ছিল না! আমি আমার নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসার চেষ্টা করেছি! হয়তো তুমি আমার থেকে better কিছু deserve করো, তাই চলে গেছো-এত আমার কোনো অভিযোগ নেই! মানুষকে জোর করে ধরে রাখা যায়, কিন্তু তার মন ধরে রাখা যায় না! তাই তুমি যেখানে ভালো আছো, সুখে আছো, সেখানেই থাকো! শুধু এটুকু বিশ্বাস রেখো, আমি দূরে থেকে হলেও কখনো তোমার ক্ষতি চাইবো না! তোমার প্রতি আমার রাগ, অভিমান বা কষ্ট থাকলেও তোমার জন্য খারাপ কিছু কখনো চাইতে পারবো না! হয়তো একদিন আমার কথা মনে পড়বে,সেদিন, শুধু এটুকু মনে রেখো-কেউ একজন তোমাকে খুব সত্যি করে ভালোবেসেছিল, কিন্তু তোমাকে হারানোর পরও তোমার ভালো থাকার দোয়া করে গেছে...!
2026-09-26 12:21:23