যে আপনাকে ঠকিয়েছে, সে খুব ভালো করেই জানে সে কী করেছে—তাই বারবার কেন? প্রশ্ন করে কোনো লাভ নেই।
প্রতিটি মিথ্যে আর প্রতারণা সে ভেবেচিন্তেই করেছে, বরং আপনি যখন কৈফিয়ত চান, সে মনে মনে তৃপ্তি পায়। ভাবছে, আপনি এখনও তার জালে আটকে আছেন।
কারণ বিশ্বাসঘাতক কখনো সত্যি উত্তর দেয় না। হয় নতুন মিথ্যে বলবে, না হয় দোষ আপনার ওপর চাপাবে। মনে রাখবেন, কিছু প্রশ্নের উত্তর না পাওয়াই সবচেয়ে বড় উত্তর। তাকে তার কর্মের ওপর ছেড়ে দিন।
যে ঠকায়, সে একদিন নিজের কাছেই হেরে যায়। আপনি শান্তিটা খুঁজুন।"🤍