@bodruzzamanshuvo: কালো পোশাক, চোখে কালো চশমা—জাতিসংঘে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহকে দেখেই আলাদা একটা দৃঢ়তা চোখে পড়ল। তার কথাগুলো শুনে সত্যিই অবাক এবং মুগ্ধ হলাম! তিনি বললেন— “আমরা এমন এক বিশ্ব গড়ে তুলেছি, যেখানে যুদ্ধের অস্ত্র তৈরি করতে পারি, যুদ্ধের প্রস্তুতি নিতে পারি, মুহূর্তের মধ্যে ধ্বংসযজ্ঞ চালানোর ব্যবস্থা করতে পারি অথচ কোটি কোটি মানুষের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে পারি না! আর এটা শুধু নেপালের কোনো ব্যক্তিগত দুর্ভাগ্য নয়। বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা আমাদের অঞ্চলের যেকোনো দেশকে জিজ্ঞেস করে দেখুন, একই বাস্তবতার প্রতিচ্ছবি দেখতে পাবেন। সবচেয়ে নির্মম সত্যটা তিনি আরও স্পষ্ট করে বলেছেন, “আমরা এমন জলবায়ু পরিবর্তনের শিকার হয়েছি, যার জন্য আমরা দায়ী নই। আবার এমন সব যুদ্ধেরও ভুক্তভোগী হয়েছি, যা আমরা শুরু করিনি।” এই কথাগুলো শুধু একজন প্রধানমন্ত্রীর বক্তব্য নয়৷ এগুলো আমাদের সময়ের নির্মম বাস্তবতার আয়না। যে পৃথিবী যুদ্ধের জন্য এত নিখুঁত পরিকল্পনা করতে পারে, সেই পৃথিবী কেন ক্ষুধার বিরুদ্ধে একই রকম ঐক্যবদ্ধ হতে পারে না? নেপালের মতন একটা দেশের প্রধানমন্ত্রী যখন কোনো ডর ভয় ছাড়া এই কথাগুলো বলেন তখন সত্যি বলতে হয় এটাই জেনজি নেতা! 🫡 #tiktok #everyone #foryoupage #bdtiktokofficial #ভাইরাল_করে_দাও_প্লিজ🙏
Bodruzzaman shuvo
Region: BD
Saturday 26 September 2026 05:32:24 GMT
Music
Download
Comments
Shah Jahan Shipon (シポン🇯🇵) :
তারেক সাবেহ আছেন শুধু কার্ড নিয়ে😄
2026-09-26 10:28:51
3
I love you sona :
আমরাও তো প্রধানমন্ত্রী পেয়েছি ইতিহাসের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের সবার জন্য চিন্তা ভাবনা করে এমনকি সারা পৃথিবীর জন্য চিন্তা ভাবনা করে জাতিসংঘ গিয়ে ইউনিভার্সাল কার্ড দেবে বলেছে তার মত এমন উদার মন-মানসিকতা কার আছে নেপালের প্রধানমন্ত্রী চেয়ে হাজারগুন হাজার গুণ বেশি চিন্তা ভাবনা ও বুদ্ধি সম্পন্ন আমাদের এ প্রধানমন্ত্রী দুইজনেই ইঞ্জিনিয়ার কিন্তু চিন্তা ভাবনার দিক থেকে আমাদের প্রধানমন্ত্রী এক হাজার ধাপ উপরে
2026-09-27 06:35:44
0
Mahamudur Rahman :
লাভ ইউ বস বালেন শাহ
2026-09-26 16:26:47
0
@ shakil :
জীবন মানেই বাস্তবতা কাহিনী
2026-09-26 13:54:26
0
Esan Ahammed :
তিনি শুধু নিজের দেশ নয় দক্ষিণ এশিয়া ভারত,বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ শ্রীলংকা, ভুটান কেও উপস্থাপন করেছেন 🥰🥰🥰
2026-09-26 08:28:50
1
ISMaiL☠️ :
❤️❤️❤️
2026-09-26 11:22:51
0
🌹☘️Md Ali vai🌿🌹 :
👍👍👍
2026-09-26 11:17:46
0
Mosarop Raj :
[Red heart][Red heart][Red heart]
2026-09-26 05:38:08
0
Raju Islam :
🥰🥰🥰
2026-09-26 12:52:24
0
To see more videos from user @bodruzzamanshuvo, please go to the Tikwm
homepage.