@ZIM:যে প্রেম তোমাকে কবি গায়ক সাধক না বানিয়েছে তাঁকে কি প্রেম বলা যেতে পারে ?
যে প্রেম তোমাকে যন্ত্রণা না দেয় , যে প্রেম তোমার চোখের কোনে নোনা জল না জমায় তাকে কি প্রেম বলা যেতে পারে ?
আসলে প্রেমের কাজ ই হচ্ছে মানুষ কে যন্ত্রণা দেওয়া, নিঃসঙ্গ করা অশ্রু ঝরানো , নিদ্রাহীন করা। প্রেম"ই মানুষকে বুঝিয়ে দেয় মানুষের মন আছে , হৃদয় আছে ; অনুভূতি আছে , যে প্রেম তোমাকে অপার্থিব আনন্দে ভাষায় , সেটা আসলে প্রেম নয় ,
লেনদেন!