⋆⃝͊͊⋆⃝Rahyan Ahmed❂⃝⃘̸̷̸᭄ᯥ★ :
আমি চাইতাম আপনি থাকেন, আমার হইয়া থাকেন - ম্যালাদিন থাকেন, এই ধরেন আমার মারা অব্দি! আমি চাইতাম আপনি আমারে ছায়া দেন, মায়া দেন, একটু খানি ভালোবাসা দেন, ক্লান্ত চোখে একটু ঘুম দেন, অশান্ত মনে একটু শান্তি দেন! কিন্তু না,, আপনি থাকলেন না! শুনলেন না আমার আবদার। জীবনে কত মানুষ এসেছে কত মানুষ চলে গেছে তবে কখনো কারো জন্য চোখের কোণে অশ্রু জমেনি।
আপনার কথা মনে হতেই কেন জানি চোখের কোণে অশ্রু জমে!
আপনার কথা ভাবতেই যেন বুকটা- ছিঁড়ে যায়। এই পৃথিবীর কোলাহল অসহ্য লাগে, হাসফাস করে ভেতর টা! মনে হয় কি যেনো নেই! আপনার কথা ভাবতেই আমার পৃথিবীতে আধার নেমে আসে,! যন্ত্রণা গুলো তাজা হয়ে নিঃশাস কেড়ে নেই! আপনার কথা মনে উঠতেই আমি হয়ে উঠি পৃথিবীর সবথেকে অসুখী মানুষ!
অথচ আপনি থাকলে, আমার বাগানে গোলাপ ফুল ফুটতো, ফুলের সুবাস ছড়িয়ে পড়তো চারপাশে! শুধু আপনি থাকলে আমার সব খারাপ লাগা হাওয়াই মিলিয়ে যেতো! তবে না, আপনি থাকলেন না, হারিয়ে গেলেন বহু দূরে![Teary eyed]
2026-09-26 18:59:26