@caption_123456: "-শুনছো ছেলে.... তোমার বুকে এক মূহর্তের আশ্রয় পেলে, হয়তো আমার সমস্ত না-বলা বিষাদ ঘুমিয়ে পড়তো।তোমার আলিঙ্গনে উষ্ণতায় আমি আমার হারিয়ে যাওয়া শান্তিটুকু খুঁজে নিতে চাই।এই নগরে পথের অভাব নেই, তবু আমার সমস্ত অনুভব, সমস্ত আকুলতা শেষ অবদি এসে থমকে দাঁড়ায়— শুধুই তোমার নামের দরজায়।#CapCut #unfrezzmyaccount #creatorsearchinsights #caption #unfreezemyacount @TikTok @For You @TikTok Bangladesh @TikTok Creative Experts
@rumenকিছু রঙের সৌন্দর্য দেখিতে হয় না,
অনুভব করিতে হয়...! ❤️🩹🌸
লাল শাড়ির ভাঁজে ভাঁজে
কত যে অপ্রকাশিত গল্প লুকাইয়া থাকে—
কোথাও প্রথম দেখা,
কোথাও শেষ অপেক্ষা,
কোথাও আবার এমন এক বিদায়,
যাহার পরে আর কোনো প্রত্যাবর্তন থাকে না...! 🥀
নারী যখন লাল শাড়িতে সাজে,
তখন তাহাকে কেবল সুন্দরই দেখায় না—
মনে হয়, কোনো এক পুরোনো কবিতা
নতুন করিয়া প্রাণ পাইয়াছে।
অথচ সেই সৌন্দর্যের অন্তরালে
কত অভিমান যে নিঃশব্দে মৃত্যুবরণ করে,
তাহার হিসাব রাখে কে...! 🖤
কিছু স্বপ্ন পূর্ণতা পাওয়ার পূর্বেই
চুপচাপ চোখের কোণে মরিয়া যায়,
কিছু সম্পর্ক শেষ হওয়ার পূর্বেই
হৃদয়ের ভিতর দাফন হইয়া যায়,
আর কিছু মানুষ—
জীবন হইতে হারাইয়া গেলেও
স্মৃতির ভিতর আজীবন জীবিত থাকে...! ❤️🩹🥀
হয়তো সেই কারণেই
লাল শাড়ি কেবল সাজ নহে—
কখনো ইহা এক নারীর
হাসির আড়ালে লুকানো শোক,
অপ্রকাশিত অভিমান
এবং অসমাপ্ত কোনো গল্পের
শেষ রঙটুকুও হইয়া থাকে...! 🌸🖤
2026-10-01 09:28:00
0
To see more videos from user @caption_123456, please go to the Tikwm
homepage.