AS :
মব-সন্ত্রাসের অবসান ও নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি
ড. ইউনূসের নেতৃত্বে জুলাই ২০২৪-এর সহিংসতার পর দেশে যে মব-সন্ত্রাস ও আইনবহির্ভূত সংস্কৃতির বিস্তার ঘটেছে বলে অভিযোগ রয়েছে, তার প্রভাব আজ বাংলাদেশের স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা ও অর্থনীতির ওপর গভীর উদ্বেগ তৈরি করেছে।
রাষ্ট্রে যখন আইন ও বিচারব্যবস্থার পরিবর্তে মবের শক্তি প্রাধান্য পায়, তখন শুধু সাধারণ মানুষের নিরাপত্তাই নয়—রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনের শাসন এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাও দুর্বল হয়ে পড়ে।
জুলাই ২০২৪-এর সহিংসতা এবং পরবর্তী সময়ের বিভিন্ন মব-সহিংসতা ও অস্থিতিশীলতার অর্থনৈতিক প্রভাবও নিরপেক্ষভাবে মূল্যায়ন করা জরুরি। বিনিয়োগের আস্থা, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ, শিল্প উৎপাদন, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনীতির ওপর এর কী প্রভাব পড়েছে—তা তথ্য-প্রমাণের ভিত্তিতে জাতির সামনে তুলে ধরা দরকার।
একইভাবে, মব-সহিংসতা বা অস্থিতিশীলতার কারণে বড় মিল-কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে যাওয়া এবং কর্মসংস্থান হারানোর যেসব অভিযোগ রয়েছে, সেগুলোরও স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
সংসদে উত্থাপিত ৪০০টির বেশি গার্মেন্টস কারখানা বন্ধের বিষয়টিও তথ্য-প্রমাণের ভিত্তিতে খতিয়ে দেখা প্রয়োজন। এর পেছনে যদি কোনো পরিকল্পিত সহিংসতা, চাপ, স্বার্থগোষ্ঠী বা অর্থায়নের যোগসূত্র থেকে থাকে, তাহলে প্রকৃত সত্য জাতির সামনে আসতেই হবে।
আর আজকের ব্যাংক আমানতকারীরাও এই সংকটের অন্যতম বড় ভুক্তভোগী। মানুষের সঞ্চয়, ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তা নিয়ে কোনো নতুন অনিশ্চয়তা তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে আমানতকারীদের অর্থে “হেয়ারকাট” বা মূলধন কমিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত যদি নেওয়া হয়ে থাকে, সেটির আইনি ভিত্তি, কারণ এবং দায় নিরপেক্ষভাবে পর্যালোচনা করা জরুরি। অথচ অর্থমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছেন—আমানতকারীদের কোনো Haircut হবে না; সুদসহ তাঁদের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। ২৪–২৫ জুলাইয়ের অস্থিরতার পর সবচেয়ে বেশি অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন সাধারণ আমানতকারীরা।
২০২৪–২৫ সময়ে NCP-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মব-সন্ত্রাস ও সহিংসতায় জড়িত থাকার যে অভিযোগ রয়েছে, তার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। NCP-এর আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীর পাটোয়ারীসহ দলের অন্যান্য শীর্ষ ও গুরুত্বপূর্ণ নেতাদের ভূমিকা নিয়েও তদন্ত জরুরি। যে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে মব-সন্ত্রাস বা সহিংসতায় সম্পৃক্ত থাকার অভিযোগ থাকলে, সেগুলোও নিরপেক্ষ ও প্রমাণভিত্তিক তদন্তের আওতায়
2026-09-26 18:45:41