দেলোয়ার হোসেন জয় :
প্রিয় মায়াবতী🌼
তোমার মধ্যে এমন একটা মায়া আছে, যেটা একবার চোখে পড়লে সহজে চোখ সরানো যায় না। তোমার সৌন্দর্যটা শুধু দেখার মতো নয়, অনুভব করার মতোও। তোমার হাসিতে একটা অদ্ভুত মায়া শান্তি আছে, আর তোমার ব্যক্তিত্বে এমন একটা আকর্ষণ৷ যেটা তোমাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে।
রূপের চাকচিক্য দিয়ে তো সবাই নজর কাড়ে,কিন্ত তুমি তার ব্যতিক্রম। তুমি শুভ্রতার এক মায়াবী কাব্য তুমি যে আমার মায়াবতী৷ হয়তো অনেকে তোমারে দেখে চাঁদের সঙ্গে তুলনা করেন কিন্তু আমার কাছে মনে হয়, অই আসমানের চাঁদ তোমার সামনে ঠিক তেমন, একটি মোমবাতি সূর্যের সামনে যেমন।
কারণ এই চাঁদ তো কেবল তার বাহ্যিক সৌন্দর্য দিয়েই মুগ্ধ করে, যে সৌন্দর্য কেবল চোখে মুগ্ধতা জাগায়। কিন্তু তুমি যে তোমার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি শালীনতা, বিনয়, মায়াবী হাসি, সুন্দর ব্যক্তিত্ব, নিজেকে যত্নে আগলে রাখার পরিমিতিবোধ,,এবং আপনার মার্জিত উপস্থিতি দিয়ে চারপাশে এমন এক আলো ছড়িয়ে রাখো যার সামনে চাঁদের আলো টা ও আমার কাছে খুব ফিকে মনে হয়৷
মায়াবতী তোমার অই মায়াবী চোখের চাহনির মায়া কখনো অনুভব করছোযে তোমার চেহরার সেই আলো থেকেই জন্ম নেয় একটুখানি মুগ্ধতা, সেই মুগ্ধতা থেকে জন্ম নেয় এক অদ্ভুত মায়া, আর সেই মায়ার আড়ালে অজান্তেই জন্ম নেয় তোমার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা ও সম্মান।
মায়াবতী আমি আবারও বলি আমার কাছে প্রেম মানে তোমারে চোখে গাঢ় কাজলের লেপ্টে থাকা এক অপুর্ব মায়া, যে মায়ায় পড়ে আমি পৃথিবীর জাগতিক সৌন্দর্যকে এরিয়ে চলতে পারিবো অনায়াসে৷
তোমার মায়াবী চোখের চাহনির মায়ার পড়ার ইচ্ছে গুলো দিন দিন বেরেই চলছে এখন শুধু অপেক্ষা তুমি আসবে বলে৷ 🌺🌺🫰❣️
2026-09-26 19:08:16