আমার কোনো রাগ নেই কারো উপর, কারো প্রতি কোনো অভিযোগও নেই।
যে যেভাবে থাকতে চেয়েছে, সেভাবেই থেকেছে—আমি শুধু নীরবে মেনে নিয়েছি। কিছু মানুষ কষ্ট দিয়ে চলে গেছে, কিছু মানুষ বদলে গেছে, আর কিছু মানুষ আপন হয়েও পর হয়ে গেছে। তবুও কাউকে দোষ দিতে চাই না। কারণ সময় আমাকে শিখিয়েছে—সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সব সম্পর্কের শেষটাও সুন্দর হয় না। এখন শুধু চাই, সবাই ভালো থাকুক… আর আমার নীরব কষ্টগুলো আল্লাহর কাছে পৌঁছে যাক।