@rannaghorer.diary: রেসিপি: বিফ তেহারি উপকরণ * গরুর মাংস — ১কেজি * চাল — ½ কেজি * সরিষার তেল — প্রায় ১ কাপ * পেঁয়াজ কুঁচি — ২ কাপ * কাঁচা মরিচ — পরিমাণমতো * আদা-রসুন বাটা — ২ টেবিল-চামচ * টক দই — ১½ কাপ * লাল মরিচের গুঁড়া — ১ চা-চামচ * ধনিয়ার গুঁড়া — ১ চা-চামচ * জিরার গুঁড়া — ১½ চা-চামচ * লবণ — স্বাদমতো * চিনি — ১ টেবিল-চামচ * টেস্টিং সল্ট — ½ চা-চামচ * কিশমিশ — ২ টেবিল-চামচ * ঘি — ২ টেবিল-চামচ * লিকুইড দুধ ও পানি — মোট ১ কেজি গরম মশলার জন্য: কাবাব চিনি ৬–৭টি, কালো গোলমরিচ ৬–৭টি, সাদা এলাচ ৫–৬টি, দারুচিনি ৩–৪ টুকরা, তেজপাতা ২–৩টি, জয়ত্রী ১ চা-চামচ ও জয়ফল ½টি। প্রস্তুত প্রণালি পার্ট ১ ১ কেজি গরুর মাংস ছোট পিস করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। প্যানে সরিষার তেল গরম করে পেঁয়াজ ও কাঁচা মরিচ ভেজে ২ টেবিল-চামচ আদা-রসুন বাটা দিয়ে মাংস দিন। এরপর লবণ, লাল মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া এবং ১½ কাপ টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে ঢেকে রান্না করুন। পার্ট ২ মাংস থেকে পানি বের হলে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিন। কোনো অতিরিক্ত পানি না দিয়ে মাংসের বের হওয়া পানি দিয়েই কম আঁচে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। গরম মশলার জন্য সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে গুঁড়া করে নিতে হবে। পার্ট ৩ মাংস নরম হয়ে সুন্দর কালচে রং এলে মাংসের টুকরোগুলো শুধু তুলে একটি বাটিতে রাখুন। মাংসের ঝোল ও তেল প্যানে রেখেই দিন। এই মাংসের ঝোল-তেলের মধ্যেই ½ কেজি চাল দিয়ে রান্না করব। চালের পরিমাণের ডাবল পরিমাণ তরল, অর্থাৎ পানি ও লিকুইড দুধ মিলিয়ে মোট ১ কেজি তরল প্যানে দিয়ে দিন। ফুটে উঠলে চাল দিয়ে দিন। পার্ট ৪ এরপর চিনি, লবণ, ½ চা-চামচ টেস্টিং সল্ট, বেশি করে কাঁচা মরিচ ও কিশমিশ দিয়ে মিশিয়ে নিন। চাল ৮০% সিদ্ধ হলে রান্না করা মাংস দিয়ে আলতোভাবে মিশিয়ে ২ টেবিল-চামচ ঘি ছড়িয়ে দিন। ঢেকে কম আঁচে প্রায় ২০ মিনিট দমে রাখুন। ২০ মিনিট পর চুলা বন্ধ করে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল সরিষার তেলে রান্না করা জমজমাট বিফ তেহারি।
Rannaghorer Diary
Region: BD
Sunday 27 September 2026 08:35:32 GMT
Music
Download
Comments
🍁Sad____gril🍁 :
দেখে তো খেতে ইচ্ছে করছে
2026-09-27 12:06:48
15
Md. Rakib Hossain :
রেসিপি দেন
2026-09-28 08:06:19
3
Mim Puri :
my fabrt
2026-09-28 13:49:04
2
Nijum Jannat :
🥰🥰🥰🥰🥰😊😊😊😊😊্্িচযবঁ
2026-09-29 09:35:06
2
🌙A_S_H_U🌙 :
1kg chal e 2lt pani dibo??
2026-10-01 16:21:43
0
মায়ের রান্নাঘর :
2026-09-28 06:50:49
1
Lamiya :
🥰🥰
2026-09-29 10:45:32
0
foodie sister :
kub moja hobe money hoy ❤️❤️
2026-09-27 13:39:28
3
কতো বার বুঝাবো.. 🙃 :
অসাধারণ
2026-09-27 16:38:30
2
🌼𝓜𝓲𝓼𝓼𝓡𝓮𝓼𝓱𝓶𝓪𝓴𝓱𝓪🌼 :
আমি ও এভাবে রান্না করি,,😄😄😄♥️♥️
2026-09-29 03:00:20
0
ফেনীয়ান :
সব কিছুর নাম আর অনুমান বললে আরও ভালো হয়
2026-09-27 13:53:06
4
sk.sabbir :
সাপোর্ট চাই
2026-09-28 15:03:49
0
🦋🦋আব্দুল্লাহ আম্মু 🦋🦋 :
😁😁😁
2026-09-28 03:17:09
2
আমার স্বপ্নের রান্নাঘর :
🥰🥰🥰
2026-09-27 14:36:56
1
অজানা পাখি :
🥰🥰🥰
2026-09-28 06:20:32
1
ওমর সিদ্দিক 😊😘🐒 :
😂😂😂
2026-09-28 05:45:23
1
Mizan khan :
🥰🥰🥰
2026-09-28 06:32:51
1
Israt Jahan Tanha :
🥰🥰🥰
2026-09-28 06:15:56
1
Asraf Khan :
😳😳😳
2026-09-28 08:13:16
1
Shanto Shanto :
❤️❤️❤️
2026-09-27 11:33:46
1
💱🕉️ হুমাইরা আক্তার নিছা👌💞 :
[Innocent][Innocent][Innocent]
2026-10-04 08:05:31
0
F💞Y :
😳😳😳
2026-10-05 08:20:00
0
Hridoy Hasan :
😳😳😳
2026-10-10 08:31:21
0
মোছাঃ মারিয়া খাতুন :
🥰🥰🥰
2026-11-09 03:07:05
0
M U S K E N ISlAM...🌼🌼 :
😂😂😂
2026-09-27 12:58:41
1
To see more videos from user @rannaghorer.diary, please go to the Tikwm
homepage.