Jarif :
যে মানুষটা তোমাকে বিশ্বাস করে নিজের সর্বস্ব সঁপে দিয়েছিল, মনের আবেগে অন্ধ হয়ে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে যে ভুলটা সে করেছে—সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তার জীবনটাকে যারা এভাবে নিয়ে খেললে, তারা মনে রেখো, ওপরওয়ালা কিন্তু একজন আছেন!
মেয়েটার বয়স কম ছিল, সে না হয় ভালোবাসার টানে বিশ্বাস করে ভুল করেছে। কিন্তু তোমরা যে কাজটা করলে, তা স্পষ্ট ধোঁকাবাজি এবং নীতিহীনতার চরম সীমা।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন:
“যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ও সম্মানহানি ছড়াতে পছন্দ করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে বেদনাদায়ক শাস্তি।” (সূরা আন-নূর: ১৯)
রসূলুল্লাহ (সাঃ) স্পষ্ট বলেছেন, “যে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত নয়।” (সহীহ মুসলিম)
অন্যের মা-বোনকে অসম্মান করে, কারো জীবন ধ্বংস করে কেউ কখনো জীবনে সুখী হতে পারে না। আজ হয়তো তোমরা হেসে উড়িয়ে দিচ্ছ, কিন্তু ইতিহাস সাক্ষী—কারো চোখের পানি আর দীর্ঘশ্বাস কখনো বৃথা যায় না। তোমার ঘরেও মা আছে, বোন আছে, কিংবা ভবিষ্যতে কন্যা সন্তান আসবে। নিজের কৃতকর্মের হিসাব যে দিন দুনিয়াতেই ফেরত পেতে হবে, সে দিন পালানোর পথ পাবে না।
আল্লাহর কাছে করা এই প্রতারণা আর ধোঁকাবাজির বিচার ওপরওয়ালা নিজেই করবেন। নিশ্চয়ই আল্লাহ ধোঁকাবাজদের কখনো পছন্দ করেন না এবং এর গজব একদিন তোমাদের ওপর নামবেই। ধোঁকা দিয়ে সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু সারাজীবনের জন্য অভিশাপ কুড়িয়ে নিতে হয়। আল্লাহ এর উপযুক্ত বিচার করবেন, ইনশাআল্লাহ
2026-09-29 18:32:55