শিশির ভেজা সকাল :
রাত জাগাটা আমার শখ নয়,অভ্যাসও নয় এটা আমার নীরবতার ঠিকানা। পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, তখনই আমার ভেতরের না বলা কথাগুলো জেগে ওঠে। দিনের আলোতে যে কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখি,রাতের অন্ধকারে সেগুলো একে একে সামনে এসে দাঁড়ায়। তাই চাইলেও ঘুম আসে না।বালিশে মাথা রাখলেই পুরোনো স্মৃতি,অসমাপ্ত গল্প আর হাজারটা প্রশ্ন মনের ভেতর ঘুরতে থাকে।
অনেকে ভাবে আমি অকারণে শুধু রাত জাগি। কিন্তু কেউ জানে না, আমি আসলে নিজের সঙ্গে লড়াই করি। প্রতিটা রাত আমাকে নতুন করে ভাঙে,আবার নতুন করে বাঁচতে শেখায়।কখনো জানালার বাইরে তাকিয়ে থাকি,কখনো আকাশের দিকে তাকিয়ে ভাবি,এই বিশাল পৃথিবীতে আমার না বলা কথাগুলো শুনবে এমন একজন মানুষ কি সত্যিই আছে?
রাত যত গভীর হয়,ততই মনে হয় আমি আর আমার নীরবতা একে অপরের সবচেয়ে কাছের সঙ্গী। ফোনের স্ক্রিনে সময় বদলায়, কিন্তু চোখে ঘুম নামে না।শুধু মনে হয়, যদি একবার সব চিন্তা থেমে যেত,যদি একবার বুকের ভেতরের কষ্ট গুলো একটু হালকা হতো।
হয়তো একদিন এই রাত জাগা শেষ হবে। একদিন কোনো ভয়, কোনো কষ্ট, কোনো স্মৃতি আমাকে আর জাগিয়ে রাখবে না। সেই দিনের অপেক্ষাতেই আছি। ততদিন পর্যন্ত রাতগুলোই আমার নীরব সাক্ষী হয়ে থাকবে।
সবাই ভাবে আমি জেগে থাকি, কিন্তু সত্যিটা হলো অনেক আগেই আমার ঘুম হারিয়ে গেছে।এখন শুধু রাত কাটে,আর আমি চুপচাপ অপেক্ষা করি এমন একটা সকালের জন্য, যেদিন সত্যি মন থেকে বলতে পারব আজ আমি ভালো আছি💔
2026-09-29 10:50:32