@sakilaftab: তুমি গুরুত্ব দাও, সব। সবকিছু তোমার কাছে গুরুত্ব পায়৷ অথচ এই আমি? যত্রতত্র পড়ে থাকি অবহেলায়! এই যে দুঃখের দিনে পাশে থাকো না, মন খারাপে সঙ্গ দাও না, কাছে থাকার সময়ে দূরে থাকো, আমাকে কি বোঝাবে তুমি? আমি তো অবুঝ নই৷ ভালোবেসে আগলে রাখায় সুখ। তুমি আর আগলে রাখলে কই? অবহেলা-অনাদরে যে প্রেম তুমি হারিয়ে ফেলেছো, সেই প্রেম ফিরে পাবে না কভু। জানি তোমার কষ্ট হয় না। তুমি অল্পতেই সব সামলাতে পারো। যোগাযোগহীনতায় তুমি অভ্যস্ত। দিনের পর দিন কথা না বলা, না দেখেও তুমি দিব্যি থাকতে পারো৷ অভিমানে দূরে সরে এসেও আমি শান্তি পাই না। অথচ তুমি? দিব্যি হাফ ছেড়ে বাঁচতে পারো। তুমি যে আমায় ছাড়া থাকায় অভ্যস্ত। শুধুমাত্র একটা মানুষে যে অভ্যস্ত, সে কি তাকে ছাড়া থাকতে পারে? তার অভিমানে কষ্ট হয় না? দিন ফুরালে তার শূন্যতায় বুকের ভেতরটা শুকিয়ে আসে না? মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে, তার কথা মনে করে কান্না আসে না? তাকে জড়িয়ে ধরার ব্যাকুলতায় শরীরে জ্বর আসে না? তোমার কাছে সবকিছুর মূল্য আছে। অথচ আমার আবেগ, বিশ্বাস আর অভিমানের কোনো মূল্য নেই! তুমি দেদারসে সব ভুলে যেতে পারো৷ আমি দুঃসহ বেদনার দিনে তোমার স্মৃতি মনে করে আরও বেশি ডুবে থাকি তোমার মাঝে।
নিয়তি 🌸
Region: SA
Sunday 27 September 2026 16:08:36 GMT
Music
Download
Comments
~{শেষ কাব্য }~ :
@♡Meghaa✧🌷🕊️
2026-09-27 20:33:45
0
MD Johir8 :
🥰🥰🥰
2026-09-27 17:17:48
0
AJ Didar :
🥰🥰🥰
2026-09-27 17:03:48
0
🎀 piash 🎀 :
😂😂😂
2026-09-28 06:15:20
0
To see more videos from user @sakilaftab, please go to the Tikwm
homepage.