🤫🤫দুবাই প্রবাসী 🇧🇩🇧🇩 :
Lionel Messi, 🥺🥺🥺
তোমাকে নিয়ে যতই বলবো ততই কম হবে,
সালটা ছিলো ২০১৪ তখন ফুটবল খেলার কিছুই বুঝতাম না বুঝতাম শুধু মেসি, রাত তিনটা চারটা পর্যন্ত বড় ভাইদের সঙ্গে অপেক্ষা করতাম শুধু মেসির খেলা দেখার জন্য, আর বলতাম মেসি মেসি, তখন আর্জেন্টিনা দলটার নাম চিনতাম, তবে প্লেয়ার হিসেবে শুধু মেসিকেই জানতাম,
তখন ছোট বড় সবাই বলতো মেসি মেসি, তারপর ২০১৮ থেকে মেসি এবং তার খেলা পুরোপুরি বুঝতে শুরু করি, তাকে নিয়ে বিভিন্ন ভাবে কিছু মূর্খ মানুষের সাথে ঝগড়া করতাম, সব সময় বলতাম মেসিই সেরা, আমরা সত্যি অনেক ভাগ্যবান আর্জেন্টিনা দলে তোমার মতো একজন মহা তারকা পাওয়ার জন্য, হয়তো তুমি না থাকলে আর্জেন্টিনা দলটাকে কখনো সাপোর্ট করা হতো না, তুমিই একমাত্র তারকা যে তার দল এবং সমর্থকদের জন্য বছরের পর বছর নিজের সব দিয়ে লড়েছো, এবং আমরা তোমার কাছ থেকে যা আশা করেছি তারচেয়ে দ্বিগুণ তুমি আমাদেরকে উপহার দিয়েছো, এবং তুমিই সেই প্লেয়ার যে কিনা নিজের দলকে তিনবার বিশ্বকাপ ফাইনালে তুলেছো তার মধ্যে একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছো, চারবার কোপা আমেরিকা ফাইনাল খেলেছো তার মধ্যে দুইবার চ্যাম্পিয়ন হয়েছো, এবং একবার ফিনালিসিমা চ্যাম্পিয়ন হয়েছো, সত্যি তুমি একজন মহান ফুটবল যাদুকর, যার খেলা দেখার জন্য মানুষ দিন রাত অপেক্ষা করতো, ক্লাব বার্সা শুধু তোমার জন্যই সাপোর্ট করতাম, ফুটবলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি সবার সেরা ছিলে আছো এবং সারাজীবন আমাদের মনে সেরা হয়ে থাকবে, হয়তো ফুটবল খেলাটা তেমন ভাবে রাত জেগে আর দেখা হবে না, তবে তুমি বিদায় হলেও তোমার স্মৃতি আমাদের মনে সারাজীবন থাকবে, তোমার নাম নিয়েই সারাজীবন আর্জেন্টিনা সাপোর্ট করে যাবো, সর্বকালের সেরা ক্লাব ও জাতীয় প্লেয়ার হলে তুমি, বিদায় বস!!?
Goodby Football Iq & Goat Lionel Messi..! 😭⚽🇦🇷
2026-09-28 08:52:02