@🍁সবার 🎻গল্পে🥀 আমি 🍂:💘:আমার বুকের ভেতর এক মারাত্মক হাহাকার চলছে। তোমাকে একটুখানি দেখার, তোমার ওই নাম ধরে ডাকার তীব্র তৃষ্ণায় ভেতরটা তিল তিল করে নিঃশেষ হয়ে যাচ্ছে- অথচ এই যন্ত্রণার একবিন্দু ছাঁয়াও আমি তোমার কাছে পৌঁছাতে দিচ্ছি না। তোমার অভাবে আমি যে রোজ কতটা শূন্য হয়ে যাচ্ছি, তা যদি তুমি জানতে! মুখ ফুটে যে তোমাকে চাইতে পারছি না, এরচেয়ে ভয়ংকর অসহায়ত্ব আর কী-ই বা হতে পারে!
আমার স্বাভিমান কিংবা সামাজিক দেয়ালগুলো আজ এক-একটা লৌহকপাট হয়ে আমার গলায় আটকে গেছে। ভেতরের হাহাকারটাকে চেপে রেখে ঠোঁটের কোণে এক চিলতে মিথ্যা হাসি ফুটিয়ে রাখাটা যে কতটা মর্মান্তিক, তা কেবল আমার এই ক্ষতবিক্ষত আত্মাটাই জানে। তোমাকে না পেয়ে চুরমার হয়ে যাচ্ছি, অথচ তোমাকে ডেকে হাত বাড়ানো আমার জন্য বারণ।
পৃথিবী যাকে বলে 'অপ্রকাশের বিষাদ, এ যেন তার চেয়েও কঠিন এক শাস্তি। ভালোবাসার এই তীব্র দাবদাহে আমি রোজ একাকী পুড়ে ছাই হচ্ছি, কিন্তু তোমাকে আঁচটুকুও লাগতে দিচ্ছি না। হয়তো কোনোদিন আমার এই নিঃশব্দে ফুরিয়ে যাওয়াটা তুমি টের পাবে, কিন্তু সেদিন আর আমায় খুঁজে পাবে না-শুধু বাতাসে ভেসে বেড়াবে আমার এক অলিখিত বোবা আকুতি!❤️🩹😅