@ghaith089: وازا نظرت إلى السماء مناجيا ورجوت ربك أن يتحقق مأملك #عباراتكم_الفخمه📿📌 #تصميم_فيديوهات🎶🎤🎬 #غيث #اترك_شيء_تؤجر_عليه #دعاء #اثر #بصمة

🫂غيث 🫂
🫂غيث 🫂
Open In TikTok:
Region: US
Monday 28 September 2026 03:56:39 GMT
173
15
0
0

Music

Download

Comments

There are no more comments for this video.
To see more videos from user @ghaith089, please go to the Tikwm homepage.

Other Videos

#মাত্র‍্যোশকা  #লেখিকা_মিথুবুড়ি  #পর্ব_৪৫ (৪) . । . বলেছিলাম না, এই গহীন জঙ্গলেও তোমাকে কুইন টিটমেন্ট দিব? এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো।
#মাত্র‍্যোশকা #লেখিকা_মিথুবুড়ি #পর্ব_৪৫ (৪) . । . বলেছিলাম না, এই গহীন জঙ্গলেও তোমাকে কুইন টিটমেন্ট দিব? এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো।" রোজাবেথ মুখ তুলে ক্রীশের দিকে তাকাল। আকাশে আজ পূর্ণিমার চাঁদ হাসছে, কিন্তু ঘন গাছের দৈত্যাকৃতির ডালপালা ভেদ করে সেই চাঁদের আলো মাটিতে এসে পৌঁছাতে ব্যর্থ। জ্বলতে থাকা আগুনের লালচে আলোয় ক্রীশের হ্যাজেল রঙের চোখ দুটি যেন মায়ার সাগরে রূপ নিয়েছে। রোজাবেথ সেই চোখের গহীন অতলে তাকিয়ে কিঞ্চিৎ বিরস মুখে শুধাল, "আর তুমি? তুমি কী করবে?" ক্রীশ রোজাবেথের লালচুলে হাত বুলিয়ে দিয়ে মৃদু হেসে বলল, "এই অধম আজকের পুরো রাতটা শুধুই তার রানির সেবায় উৎসর্গ করল।" "কবি-কবি ভাব, তবে ছন্দের অভাব।" "একদম ঠিক বলেছ," ক্রীশের উত্তর, "কবির কাজ তো কাব্য রচনা করা, আর আমার কাজ... তোমাকে ভালোবেসে চুমু খাওয়া।" ক্রীশ হুট করে ঝুঁকে টুপ করে চুমু খেল রোজাবেথের ঠোঁটে। রোজাবেথ খানিকটা বিরক্ত হলো। হঠাৎ এমন অপ্রত্যাশিত স্পর্শ তার কখনোই পছন্দ নয়। "আহ... এটা কী ধরনের আচরণ ছিল, ক্রীশ?" ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সে বলল, "একে বলে গুড নাইট কিস।" রোজাবেথ ভেংচি কেটে একদিকে কাত হয়ে শুয়ে পড়ল। ক্রীশ নিচু স্বরে জিজ্ঞেস করল, "ভয় করছে তোমার?" "উঁহু।" "কেন?" "কারণ তুমি আমার পাশে আছ।" এই অকপট ও নিষ্পাপ স্বীকারোক্তিতে ক্রীশের কঠোর হৃদয়ে যেন হঠাৎ এক পশলা শীতল হাওয়া বয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল স্নিগ্ধ হাসি। সেই বিশুদ্ধ ভালোবাসার টানে তার বিশ্বস্ত হাতটি অবলীলায় রুশ রমণীর লাল কেশের মাঝে বিলি কাটতে লাগল। সময় তার নিজস্ব গতিতে গড়িয়ে চলল। রাতের ঘনীভূত নিস্তব্ধতার সাথে সাথে ক্রীশের বুকের ভেতর ভালোবাসার তীব্রতা ব্যাকুল হতে থাকল। একপর্যায়ে সে ঘুমন্ত রোজাবেথের মুখের ওপর ঝুঁকে এলো। কানের লতিতে ঠোঁট ছুঁইয়ে গাঢ় ফিসফিসানি স্বরে বলল, "এই সাইকোটা আপনাকে মাত্রাতিরিক্ত ভালোবেসে ফেলেছে, রোজাবেথ রোজারিও। ভয়াবহভাবে আপনার নেশায় আসক্ত হয়ে গেছে। যাকে বলে একেবারে অস্বাস্থ্যকর, অনিয়ন্ত্রিত আসক্তি—যা হয়তো আপনার জন্য মোটেও কল্যাণকর নয়। কিন্তু কী আর করার! ভালো তো ভালোবেসেই ফেলেছি। এখন জীবনের বাকিটা পথ শুধু আমার হয়েই থাকুন।" "থাকব।" প্রত্যুত্তর শুনে ক্রীশ চমকে উঠল। শুষ্ক ঢোক গিলে থতমতো খেয়ে বলল, "তুমি ঘুমাওনি, লিলি?" রোজাবেথ সোজা হয়। ক্রীশের চোখের দিকে সোজা তাকিয়ে বলল, "একজন লেখকের প্রেমে পড়েছি, জনাব। দীর্ঘদিনের সুপ্ত আশা ছিল—উপন্যাসের রোমাঞ্চকর নায়কদের মতো কোনো এক অনাকাঙ্ক্ষিত, উন্মাদ মুহূর্ত হয়তো একদিন আমার জীবনেও এসে ধরা দেবে। তাই ঘুমানোর ভান করছিলাম... অপেক্ষা করছিলাম দেখার জন্য, আমার প্রেমিক পুরুষটি কখন কল্পলোকের সেই উন্মাদ প্রেমিক হয়ে আমার সামনে ধরা দেয় কি না।" ক্রীশ নিম্ন অধর কামড়ে বাঁকা হাসল। নিমিষেই তার কণ্ঠস্বরের রূপ বদলে গেল, আদ্র ভাব কেটে গিয়ে দৃষ্টিতে ফুটে উঠল উগ্রতা। সে রোজাবেথের ওপর ঝুঁকে আসতে আসতে গভীর গলায় বলল, "তাহলে এবার সেই উন্মাদ প্রেমিকের এক অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত মুহূর্তের রাজসাক্ষী হও। প্রতি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করো কেমন হয় সেই রোমাঞ্চকর অনুভূতির শিহরণ!" ❌

About